১ জুলাই ২০২৬ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে মোট ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এই হালনাগাদ তালিকা পররাষ্ট্র সচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে। তবে সব পাসপোর্টে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ মিলছে না। পাসপোর্টের শ্রেণিভেদে এই সুবিধা নির্ধারিত হচ্ছে।
সাধারণ পাসপোর্টধারীদের সুবিধা চুক্তিবদ্ধ ৩৪টি দেশের মধ্যে কেবল মালদ্বীপের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারী ভিসা ছাড়া যাতায়াত করতে পারবেন। এর ফলে বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরাও ভিসা ছাড়াই মালদ্বীপে ভ্রমণ করতে পারবেন। একইভাবে মালদ্বীপের সাধারণ নাগরিকরাও ভিসা ছাড়াই বাংলাদেশে আসতে পারবেন। তবে কর্মসংস্থানের উদ্দেশ্যে ভ্রমণের ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হবে না।
কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য ৩১ দেশ তালিকা অনুযায়ী, সর্বাধিক ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে।
দেশগুলো হলো—
-
এশিয়া: সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, শ্রীলঙ্কা, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, কাতার, দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, পাকিস্তান ও মঙ্গোলিয়া।
-
ইউরোপ ও অন্যান্য: বেলারুশ, রাশিয়া, তুরস্ক, সার্বিয়া, কসোভো, চিলি, ব্রাজিল, আর্জেন্টিনা, বতসোয়ানা ও গাম্বিয়া।
শুধুমাত্র কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য অন্যদিকে, জাপান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই চুক্তি কেবল কূটনৈতিক পাসপোর্টধারীদের মধ্যে সীমিত রয়েছে। ফলে এই দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। পাশাপাশি বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টধারীরাও ওই দুই দেশে একই সুবিধা পাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই তালিকা অনুযায়ী, পারস্পরিক চুক্তির শর্ত মেনে নির্ধারিত পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যাতায়াতের সুযোগ পাবেন।























