ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নববর্ষ উদযাপনে থাকছে নানা কর্মসূচি

ফটোকার্ড ডাউনলোড

আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। জাতীয় সংগীত এবং ঐতিহ্যের ‘এসো হে বৈশাখ’ গানের সুরমূর্ছনায় শুরু হবে এবারের বর্ষবরণ। দিবসটি ঘিরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ বাণী সম্বলিত ক্রোড়পত্র জাতীয় পত্রিকাগুলোতে প্রকাশ করা হবে।

১৪ এপ্রিল ভোরে রমনা বটমূলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ও ছায়ানটের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের করা হবে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘নববর্ষে ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। অনুষ্ঠানগুলো সরকারি-বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে।

বর্ষবরণ উপলক্ষে বাংলা একাডেমি ও বিসিকের যৌথ উদ্যোগে একাডেমি প্রাঙ্গণে ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী বৈশাখি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে ২০ এপ্রিল থেকে শুরু হবে ১৪ দিনব্যাপী বর্ণিল বৈশাখি মেলা।

নববর্ষের দিন দেশের সব জাদুঘর ও প্রত্নতাত্ত্বিক স্থানগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বিশেষ করে শিশু-কিশোর, শিক্ষার্থী এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বিনা টিকিটে প্রবেশের সুযোগ পাবে। এছাড়া দেশের সকল হাসপাতাল, কারাগার ও শিশু পরিবারগুলোতে উন্নতমানের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হবে।

রাজধানীর পাশাপাশি জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও ‘বৈশাখি শোভাযাত্রা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। স্কুল-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে নববর্ষ পালন করবে। স্থানীয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা ও লোকজ মেলার আয়োজন করবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটগুলোও তাদের নিজস্ব রীতিতে উৎসব পালন করবে।

শহর ও গ্রামের অভিজাত হোটেল ও ক্লাবগুলোতে থাকবে বিশেষ খাবারের মেনু এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত টয়লেট, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হবে। জাতীয় পর্যায় থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের প্রতিটি আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে।

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

নববর্ষ উদযাপনে থাকছে নানা কর্মসূচি

আপডেট সময় : ০২:২০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬