ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

ফটোকার্ড ডাউনলোড

পেরুর দুর্গম এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট সামরিক সদস্য নিহত হয়েছেন। মাদক চাষ ও পাচারের জন্য পরিচিত দেশটির একটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, আপুরিমাক, এনে ও মানতারো নদীর উপত্যকায় (ভিআরএইএম) সেনাদের একটি টহল দলকে উদ্ধারের অভিযানে যাচ্ছিল হেলিকপ্টারটি। পথে সানাবাম্বা শহরের কাছে এটি বিধ্বস্ত হয়। ‘কোকেইন উপত্যকা’ নামে পরিচিত এই অঞ্চল পেরুর সবচেয়ে বড় কোকা চাষের এলাকা। সেখানে বিভিন্ন অপরাধী চক্রের পাশাপাশি সাবেক বিদ্রোহী গোষ্ঠী ‘শাইনিং পাথ’-এর অবশিষ্ট সদস্যরাও সক্রিয় রয়েছে। পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট নয়জন সামরিক সদস্য ছিলেন। তাদের মধ্যে আটজন নিহত হয়েছেন। একমাত্র বেঁচে যাওয়া পাইলট এনজো এসপিনোজা রোককে উন্নত চিকিৎসার জন্য রাজধানী লিমায় নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অনুসন্ধান ও উদ্ধার অভিযানের মাধ্যমে বিধ্বস্ত হেলিকপ্টার এবং এর আরোহীদের সন্ধান পাওয়া গেছে। এর আগে, তিন সেনাসদস্যকে উদ্ধারের অভিযানে যাওয়ার পর বৃহস্পতিবার রাতে হেলিকপ্টারটি নিখোঁজ হয়। তবে ওই সেনাসদস্যদের কেন উদ্ধারের প্রয়োজন হয়েছিল, ওই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। নিহত আটজনের মধ্যে ওই তিন সেনাসদস্যও রয়েছেন। পেরুর সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ড অনলাইনে প্রকাশিত এক শোকবার্তায় নিহত সামরিক সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। বার্তায় বলা হয়, ভিআরএইএম স্পেশাল কমান্ডের সদস্যরা সামরিক অভিযান পরিচালনার সময় প্রাণ হারিয়েছেন। তাদের পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। একই সঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। এর আগে গত ফেব্রুয়ারিতে পেরুর দক্ষিণাঞ্চলে একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ১৫ জনের সবাই নিহত হন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, কলম্বিয়ার পাশাপাশি পেরুও বিশ্বের অন্যতম বৃহৎ কোকা পাতা ও কোকেন উৎপাদনকারী দেশ।

আপডেট সময় : ০১:৩৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬