ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রী

ফটোকার্ড ডাউনলোড

রোববার (১২ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মাঝিরা বি-ব্লক এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি চলন্ত বাসে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বাসের কোনো যাত্রী আহত হয়নি।

শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৭টা ৫০ মিনিটে আমরা খবর পাই যে মাঝিরা বি-ব্লক এলাকায় একটি বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পরে সকাল ৮টা ২ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।

তিনি আরও বলেন, চলন্ত অবস্থায় বাসের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়। চালক দ্রুত বাসটি থামিয়ে দেওয়ায় যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে বাসটির সিটগুলো ক্ষতিগ্রস্ত হলেও চাকা ও মূল কাঠামো রক্ষা করা সম্ভব হয়েছে।

এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রী

আপডেট সময় : ১২:২৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬