ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ইস্যুতে আলোচনা অব্যাহত রাখার আহ্বান ক্রেমলিনের

আঞ্চলিক ও বিশ্ব অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব এড়াতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার আলোচনা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে রাশিয়া। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়ার এই প্রত্যাশার কথা জানিয়েছেন।

দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা দেখতে পাচ্ছি, উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি এখনও নাজুক এবং অনিশ্চিত। আমরা আশা করছি, আলোচনার প্রক্রিয়া চলমান থাকবে এবং আমরা একটি সামরিক পরিস্থিতির দিকে ধাবিত হওয়া বা উত্তজনার বৃদ্ধি এড়াতে সক্ষম হব।

তিনি বলেন, রাশিয়া বর্তমানে এই আলোচনা প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে নেই। তবে একটি শান্তিপূর্ণ সমাধান এবং চুক্তিতে পৌঁছানোর সুবিধার্থে যেকোনও ধরনের সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

এদিকে, ইরানের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান অসীম মুনির। সোমবার পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। এ সময় ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের জারি রাখা অবরোধ শান্তি আলোচনার জন্য বাধা সৃষ্টি করছে বলে মার্কিন প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছেন তিনি।

ফোনালাপে ট্রাম্পকে অসীম মুনির বলেন, ‌‘‘ইরানি বিভিন্ন বন্দরে মার্কিন অবরোধ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরুর ক্ষেত্রে বড় বাধা তৈরি করেছে।’’

মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান

ইরান ইস্যুতে আলোচনা অব্যাহত রাখার আহ্বান ক্রেমলিনের

আপডেট সময় : ০৬:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬