ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধে ট্রাম্প যা অর্জন করতে পারেননি, আলোচনায়ও পারবেন না

ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা অর্জন করতে পারেননি, সেটি আলোচনায়ও পারবেন না বলে মন্তব্য করেছেন রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাসেম জালালি।

সোমবার (২০ এপ্রিল) রুশ সংবাদমাধ্যম ভেদোমোস্তিকে তিনি বলেন, “তারা বলেছিল কয়েকদিনের মধ্যে পুরো ইরানকে জয় করবে, ইরানে সরকার পরিবর্তন করবে। প্রশ্ন হলো, তারা তাদের লক্ষ্যের কোন জায়গায় সফল হয়েছে? একটিতেও নয়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ব্যর্থ হয়েছে।”

এছাড়া যুদ্ধের সময় নাটকীয়ভাবে যুক্তরাষ্ট্রের দাবিদাওয়াও পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন জালালি। তিনি বলেছেন, “প্রথমে তারা সরকার পরিবর্তন করতে চেয়েছিল। কিন্তু তারা এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে এখন তারা শুধুমাত্র হরমুজ প্রণালি খুলতে চায়। এটি ব্যর্থ হয়েছে। তারা যে নৌ-অবরোধ ঘোষণা করেছে সেটিরও কোনো দাম নেই। কারণ পরবর্তী পদক্ষেপের জন্য আমাদের লোহার মতো শক্ত ইচ্ছাশক্তি আছে।”

যুদ্ধ ইরানকে দুর্বল করার বদলে ইরানের সংকল্পকে শক্তিশালী করেছে বলেও উল্লেখ করেন তিনি।

জালালি বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পর তাদের ১০ দফা প্রথমে মেনে নিয়েছিল। কিন্তু পরবর্তীতে সেখান থেকে সরে এসেছে। তিনি বলেন, “ট্রাম্প যুদ্ধে যা অর্জন করতে পারেনি, সেটি তিনি আলোচনায়ও আর পারবেন না। আলোচনার অর্থ হলো আপনাকে এমন ছাড় দিতে হবে যেখানে উভয়পক্ষ জয়ী হবে।”

আপডেট সময় : ০৩:০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬