ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় দিনে ১২ ঘণ্টার বেশি লোডশেডিং

ফটোকার্ড ডাউনলোড

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটের কারণে মারাত্মক চাপে পড়েছে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার সহস্রাধিক তৈরি পোশাক কারখানা। চাহিদার তুলনায় অর্ধেকের কম সরবরাহ করায় দিনে-রাতে ১২ ঘণ্টার বেশি লোডশেডিং করতে হচ্ছে। এর বাইরে জ্বালানি তেলের সংকটে জেনারেটার বন্ধ থাকায় ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হচ্ছে শ্রমিকদের। এতে উৎপাদন অর্ধেকের মত কমে আসায় গভীর সংকটে পড়েছেন শিল্পোদ্যোক্তারা।

শিল্প মালিকরা বলছেন, ‘উৎপাদন খরচ তিনগুণ বাড়লেও প্রকৃত অর্থে উৎপাদন কমে গেছে। এমন পরিস্থিতিতে সময়মতো ক্রেতার হাতে পণ্য সরবরাহ করা অনিশ্চিত হয়ে পড়েছে।’

তারা বলেন, ‘ডিজেল ও গ্যাসের তীব্র সংকটের কারণে জেনারেটর ব্যবহার করেও কারখানা চালু রাখা কঠিন হয়ে পড়েছে। কারণ, উৎপাদন খরচ বহুগুণ বেড়ে গেছে|’

শিল্প মালিকরা জানান, নির্দিষ্ট সময়ে পণ্য সরবরাহ করা সম্ভব না হওয়ায় ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন, যার ফলে বড় ধরনের আর্থিক লোকসানের সম্মুখীন হচ্ছে তৈরি পোশাক খাত।

আশুলিয়ার কাঠগড়ার দূর্গাপুর এলাকার ফ্যাশন ডট কম লিমিটেড কারখানা ঘুরে দেখা গেছে, দিনে অর্ধেকের বেশি সময় বিদ্যুৎ থাকছে না।

এদিকেআবার পাম্পে গিয়েও ডিজেল মিলছে না।

কারখানার অপারেশন ডিরেক্টর এ কে এম আমিরুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদনে ধস নেমেছে। এ অবস্থা অব্যাহত এই খাতে বিপর্যয় নেমে আসবে।’

কারখানার ম্যানেজার এডমিন এন্ড অডিট সিরাজুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি এতটাই নাজুক, দিনের অর্ধেক সময় বা তার বেশি বিদ্যুৎ থাকছে না। এর পাশাপাশি জ্বালানি ও গ্যাসের অভাব উৎপাদন ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলেছে।’

আশুলিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম সোলাইমান আহমেদ বলেন, ‘চাহিদার তুলনায় অর্ধেকের কম বিদ্যুৎ সরবরাহ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘যে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে সেটি রেশনিং করে কিংবা লোডশেডিং এর মাধ্যমে বিতরণ করা হচ্ছে।’

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান জানান, জ্বালানি সংকটের কারণে তৈরি পোশাক শিল্পখাত এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। সার্বিক উৎপাদন সক্ষমতা ৩০ শতাংশ কমে গেছে। সময়মতো ক্রেতাদের তাদের হাতে পণ্য পৌঁছানো না গেলে ভবিষ্যতে কার্যাদেশ কমে যাবে। এর বাইরে সামনে ঈদে শ্রমিকদের বেতন-ভাতাও তো পরিশোধ করতে হবে।

তিনি জানান, একদিকে ব্যয় বৃদ্ধি অন্যদিকে উৎপাদন সক্ষমতা ৩০ শতাংশের মতো কমে যাওয়া- সব মিলিয়ে এই খাতে অশনি সংকেত দেখা দিয়েছে।

সালমানের থেকে সুরক্ষিত থাকতে বডিগার্ড রাখতে হয়েছিল ঐশ্বরিয়াকে

শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় দিনে ১২ ঘণ্টার বেশি লোডশেডিং

আপডেট সময় : ১১:০০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬