ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুর বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নাশকতার আশঙ্কায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা সতর্কতা (High Security Alert) জারি করা হয়েছে। সোমবার সকাল থেকেই বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ তৎপরতায় রয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া। তিনি জানান, সম্ভাব্য ঝুঁকি এড়াতে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।

নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে বিমানবন্দরের প্রতিটি প্রবেশ এবং বহির্গমন পথে কঠোর তল্লাশি চালানো হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিমানবন্দর সংলগ্ন আশপাশের এলাকাগুলোতে নিয়মিত টহল দিচ্ছেন নিরাপত্তা কর্মীরা।

এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া আরও জানান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে এখন পর্যন্ত কোনো লিখিত আদেশ আসেনি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশনার ওপর ভিত্তি করেই তাৎক্ষণিকভাবে এই উচ্চ নিরাপত্তা সতর্কতা কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

আপডেট সময় : ০১:২৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬