ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েত ও বাহরাইনে আমাদের হামলা ‘আত্মরক্ষামূলক’

কুয়েত ও বাহরাইনে নতুন করে চালানো হামলাকে আত্মরক্ষামূলক হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার (৩ জুন) কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালায় ইরান। এ সময় বাহরাইনেও মিসাইল ও ড্রোন ছুড়ে দেশটি।

কুয়েত পরবর্তীতে জানায় তাদের ভূখণ্ডে ইরান আজ ৩০টি মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে।

হামলাকে আত্মরক্ষা হিসেবে অভিহিত করে আরাগচি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, “যুদ্ধবিরতি লঙ্ঘন এবং আমাদের বেসামরিক অবকাঠামো ও জাহাজের ওপর যেখান থেকে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে আমাদের সেনারা সেসব স্থানকে টার্গেট করেছে।”

“নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র যা অর্জন করতে পারেনি। আরেকটি যুদ্ধের মাধ্যমেও পারবে না।”

ইরানের সশস্ত্র বাহিনীও এক বিবৃতিতে বলেছে, তাদের অবকাঠামো ও নৌবাহিনীর ওপর যেখান থেকে হামলা চালানো হয়েছে তারাও সেখানে পাল্টা হামলা চালিয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের ওপর হামলার দায় কুয়েত ও বাহরাইনকেও নিতে হবে। কারণ তারা তাদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহারের সুযোগ দিয়েছে।

এদিকে কুয়েত ইরানের এ দাবি অস্বীকার করেছে। কুয়েতি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অন্য কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসনে কুয়েত তার ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি। ইরান যে দাবি করেছে তার কোনো ভিত্তি নেই।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

কুয়েত ও বাহরাইনে আমাদের হামলা ‘আত্মরক্ষামূলক’

আপডেট সময় : ০৩:৩৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬