ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর এক বিশাল উদ্যোগ নিয়েছে সরকার। এই কর্মসূচির উদ্বোধন, জলবায়ু সংক্রান্ত বিশেষ বার্তা প্রচার এবং বিশ্ব পরিবেশ দিবসের নানামুখী কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে আসন্ন দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, জনগণের মধ্যে জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের নানা কর্মসূচি ও পরিকল্পনা এই সভায় নির্ধারণ করা হয়।

দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই বৈঠকে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর ঐক্যবদ্ধ কাজের মাধ্যমেই এই লক্ষ্য অর্জন সম্ভব বলে সভায় জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

ডিএসই লেনদেনের শীর্ষে উঠে এলো ডমিনেজ স্টিল

২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:৪০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬