ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে বসতবাড়িতে মিলল ১০ ফুট লম্বা বার্মিজ অজগর

কক্সবাজারের উখিয়া উপজেলার একটি বসতবাড়ি থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (৭ জুলাই) রাতে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ক্লাসপাড়া এলাকা থেকে বিশাল আকৃতির এই সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অজগরটির ওজন প্রায় ১৫ কেজি।

বন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে ক্লাসপাড়া এলাকার একটি বাড়ির পাশে বিশাল আকারের সাপটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি বন বিভাগকে অবহিত করেন। খবর পেয়ে উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।

বর্তমানে অজগরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে নিশ্চিত করেছে বন বিভাগ।

“বন্য প্রাণী লোকালয়ে চলে এলে সেটিকে বিরক্ত করা বা আঘাত না করে দ্রুত বন বিভাগকে জানানো উচিত। এতে মানুষ ও বন্য প্রাণী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।”

ইমদাদুল রনি, দোছড়ি বন বিট কর্মকর্তা

উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করে উখিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা শাহীনুল ইসলাম জানান, সাপটিকে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষেই অজগরটিকে তার উপযুক্ত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভারতে শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত পুলিশ এনকাউন্টারে নিহত

কক্সবাজারে বসতবাড়িতে মিলল ১০ ফুট লম্বা বার্মিজ অজগর

আপডেট সময় : ০২:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬