ঢাকা ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলা, একাধিক স্থানে বিস্ফোরণ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যেই ইরানের বিভিন্ন স্থাপনায় সারারাত ধরে পরপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার (১৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে চালানো অভিযানের ধারাবাহিকতায় এবারের হামলাও পরিচালিত হয়েছে। এই অভিযানে উপকূলরক্ষী বাহিনীর ঘাঁটি, আশ্রয়কেন্দ্র এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত করার সঙ্গে জড়িত ইরানি সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করা হয়েছে বলে জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই হামলা চালানোর বিষয়টি স্বীকার করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের একটি পারমাণবিক স্থাপনায় আরও হামলা চালানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে যুক্তরাষ্ট্রের।

আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের বরাতে জানা গেছে, স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। যদিও এ ব্যাপারে সরকারিভাবে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি।
এছাড়া দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের ওমিদিয়া শহরে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবরও পাওয়া গেছে। স্থানীয় এক কর্মকর্তার বরাতে জানা যায়, এই হামলায় অন্তত চারজন আহত হয়েছেন।

এর আগেই হরমুজ প্রণালি ঘিরে ইরানের বিরুদ্ধে নতুন করে অবরোধ কার্যকর করেছিল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে জাহাজগুলোর কাছ থেকে অর্থ সংগ্রহ করবে যুক্তরাষ্ট্র।

নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র এখন থেকে ‘হরমুজ প্রণালির অভিভাবক’ হিসেবে ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, বিশ্বের এই অস্থিতিশীল অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যয় মেটাতে কার্গোর ওপর ২০ শতাংশ হারে মাশুল আদায় করা হবে, যা কার্যকর হবে অবিলম্বেই।

জনপ্রিয় সংবাদ

ডেনমার্কের রাষ্ট্রদূতের সাথে অর্থমন্ত্রীর বৈঠক

ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলা, একাধিক স্থানে বিস্ফোরণ

আপডেট সময় : ১০:৪৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬