ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফটোকার্ড ডাউনলোড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্র ওমর ফারুকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক তারাব পৌরসভার মাসাব এলাকার বাসিন্দা সবুজ মিয়ার ছেলে। সে মাসাবো তাকওয়া ইসলামিয়া এতিমখানার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল।

খেলার ফাঁকে পুকুরে নামে শিক্ষার্থী

মাসাবো মাদ্রাসার তাকওয়া ইসলামিয়া এতিমখানার ভারপ্রাপ্ত মুহতামিম মোহাম্মদ রাশেদ মিয়া ঘটনার বিবরণ দেন। তিনি জানান, প্রতিদিনের মতোই শিক্ষার্থীরা সেদিনও মাদ্রাসায় আসে। বিকেলে বড় শিক্ষার্থীরা খেলাধুলার জন্য অনুমতি চায়। ফলে অন্য শিক্ষকদের সঙ্গে নিয়ে তিনি ৫ নম্বর ক্যানেল এলাকায় ভুইয়ার পুকুরের পাশের বালুর মাঠে তাদের নিয়ে যান।

খেলা চলাকালীন এক ফাঁকে ওমর ফারুক পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাকে আর দেখা যায়নি। এরপর এলাকাবাসীর সহায়তায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করা হয়। তবে সন্ধান না পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কাঞ্চন ফায়ার সার্ভিসের সাব অফিসার আবুল খায়ের জানান, গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল এলাকায় একটি শিশু পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার খবর পেয়েই তাদের দল ঘটনাস্থলে যায়।

প্রায় আধাঘণ্টার চেষ্টার পর ডুবুরি দল শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রূপগঞ্জে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

আপডেট সময় : ১২:৪১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬