ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণ ব্যাংকের সুবর্ণ জয়ন্তী, এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি: ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে ক্ষুদ্রঋণের ছোট্ট একটি প্রকল্প হিসেবে যাত্রা শুরু করে গ্রামীণ ব্যাংক। সামাজিক শৃঙ্খল ভেঙে নারীর ক্ষমতায়ন ঘটানো ছিল প্রতিষ্ঠানটির লক্ষ্য।

এবার প্রতিষ্ঠার ৫০ বছর বার্ষিকী বা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় দেশজুড়ে এক কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে গ্রামীণ ব্যাংক। এরই অংশ হিসেবে গতকাল দেশের সর্ব-দক্ষিণের জেলা পটুয়াখালী জোনের মহিপুর কলাপাড়া শাখায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ, কোম্পানি সচিব আবদুস সবুর মো. বাকিউস, জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘পঞ্চাশ বছর আগে গ্রামীণ ব্যাংক দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল, আজ আমরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। এক কোটি বৃক্ষরোপণ শুধু সংখ্যা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সুবর্ণজয়ন্তীর সবুজ উপহার।’

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, ‘গ্রামীণ ব্যাংকের অর্ধশত বছরের যাত্রা মানুষের স্বপ্ন পূরণের যাত্রা। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের প্রতিটি সদস্যের পরিবারের পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি দেশকে জলবায়ু সহনশীল করে তুলতে চাই।’

দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের ২ হাজার ৫২৮টি শাখায় উৎসবমুখর পরিবেশে সকল সদস্যের মাঝে ফলদ, বনজ ও ঔষধি চারাগাছ বিতরণ চলমান রয়েছে। বাড়ির আঙিনা ও উন্মুক্ত প্রান্তরে বৃক্ষরোপণ কর্মসূচি বছরব্যাপী অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

গ্রামীণ ব্যাংকের সুবর্ণ জয়ন্তী, এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৪:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬