ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ ডিসেম্বরেই থার্ড টার্মিনালের সফট ওপেনিং, প্রয়োজনে বাড়বে সময়

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সফট ওপেনিং আগামী ১৬ ডিসেম্বর করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে কাজ মানসম্মতভাবে শেষ করতে প্রয়োজন হলে সময় আরও এক থেকে দুই মাস বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি জানান, সফট ওপেনিংয়ের পর সর্বোচ্চ তিন মাসের মধ্যে থার্ড টার্মিনাল পুরোপুরি চালু করা সম্ভব হবে।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মন্ত্রী।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, থার্ড টার্মিনালের কাজ চলছে। প্রাথমিকভাবে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে সফট ওপেনিং করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি জানান, চলতি মাসের ২৫ তারিখের মধ্যে জাপানি প্রতিষ্ঠানগুলো তাদের দরপত্র জমা দেবে। এরপর সেগুলো বিস্তারিতভাবে মূল্যায়ন করা হবে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে চুক্তি সই করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

মন্ত্রী বলেন, চুক্তি সইয়ের পর হাতে প্রায় সাড়ে তিন মাস সময় থাকবে। এই সময়ের মধ্যে ১৬ ডিসেম্বর সফট ওপেনিং করা সম্ভব হলে তা করা হবে। তবে কাজ আরও ভালোভাবে সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হলে এক থেকে দুই মাস সময় বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হতে পারে।

তিনি বলেন, ‘আমরা এখনো ১৬ ডিসেম্বর সফট ওপেনিং করার লক্ষ্যেই অটল রয়েছি।’

থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হতে কত সময় লাগতে পারে- এমন প্রশ্নের জবাবে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, কার্যক্রম শুরু করার পর বাস্তব পরিস্থিতি বুঝে সময় সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তবে সফট ওপেনিংয়ের পর পুরোপুরি চালু করতে সর্বোচ্চ তিন মাসের বেশি সময় লাগবে না।

জনপ্রিয় সংবাদ

ফুয়াং ফুডের কারখানা বন্ধ, ছয় মাস লে-অফ ঘোষণা

১৬ ডিসেম্বরেই থার্ড টার্মিনালের সফট ওপেনিং, প্রয়োজনে বাড়বে সময়

আপডেট সময় : ০৪:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬