ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসী হাফিজ সাঈদের সঙ্গে পাক অভিনেতার সেলফি নিয়ে বিতর্কের ঝড়

ফটোকার্ড ডাউনলোড

৯ বছরের পুরনো একটি সেলফি বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে পাকিস্তানি অভিনেতা হামজা আলী আব্বাসীকে। কারণ আব্বাসী সেলফিটি তুলেছিলেন লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা জাতিসংঘ-ঘোষিত সন্ত্রাসী হাফিজ সাঈদের সঙ্গে।

হাফিজ আল সাঈদ মুম্বাইয়ে ২৬/১১ হামলার মাস্টারমাইন্ড। শুধু সেলফি তুলেই ক্ষান্ত হননি এ অভিনেতা। সেলফিটি এক্স-এ পোস্ট করে আব্বাসী সন্ত্রাসী হাফিজ সাঈদকে ‘সবচেয়ে চমৎকার মানুষদের একজন’ বলে অভিহিত করেছিলেন। ওই অভিনেতা সাঈদকে ‘পাকিস্তানের সবচেয়ে ভুল-বোঝাবুঝির শিকার ব্যক্তি’ হিসেবেও বর্ণনা করেছিলেন।
৯ বছর পর আব্বাসীর সেই ছবি আবার নতুন করে ভাইরাল হয়েছে। কারণ নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’এর অন্যতম অভিনেতা এই হামজা আলী আব্বাসী। নেটফ্লিক্সের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের মাধ্যমে নির্মিত সিরিজটি আগামী ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সিরিজটির সম্ভাব্য মুক্তি নিয়েই তোলপাড়। বিভিন্ন সংগঠন ভারতে এই সিরিজের সম্প্রচার ঠেকাতে মাঠে নেমেছে। এরই মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকার নেটফ্লিক্সকে ভারতে পাকিস্তানি কনটেন্ট নিষিদ্ধ থাকার কথা মনে করিয়ে দিয়েছে। আলোচিত সিরিজটি যেন ভারতে দেখানো না হয়, সে ব্যাপারে নেটফ্লিক্সকে সতর্ক করে দেওয়া হয়েছে।

আব্বাসীর সমালোচনায় তোলপাড় নেট দুনিয়ায়। শুধু ভারত নয়, পাকিস্তানের অনেকেও একজন সন্ত্রাসীর পক্ষ নেওয়ায় আব্বাসীর তীব্র সমালোচনা করেছেন।

২০১৭ সালে আব্বাসি ২৬/১১ মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদের সঙ্গে তোলা ওই সেলফিটি এক্স-এ পোস্ট করেছিলেন। যদিও ভারতে আব্বাসির অ্যাকাউন্টটি ব্লক করা রয়েছে। তবু ব্যবহারকারীরা তার সেই পুরনো পোস্টের স্ক্রিনশট ব্যাপকভাবে শেয়ার করছেন। নেটফ্লিক্সকে আক্রমণ করে একজন ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, ‘আপনারা কি আপনাদের প্ল্যাটফর্মে সন্ত্রাসীদের প্রচার করছেন?’ওই ব্যবহারকারী আরো যোগ করেন, ‘হামজা আলী আব্বাসি নামক এই ব্যক্তি, যিনি অভিনেতা হওয়ার ভান করেন, তিনি প্রকাশ্যে বিশ্বস্বীকৃত সন্ত্রাসী হাফিজ সাঈদকে সমর্থন ও রক্ষা করেন। এখন কি মানবতার বিরুদ্ধে তাদের অপপ্রচার চালানোর জন্য সন্ত্রাসীদের জায়গা করে দেওয়া হবে?’

আরেকজন ব্যবহারকারী বলেন, ‘এই পাকিস্তানি সিরিজের অন্যতম প্রধান অভিনেতা হামজা আলী আব্বাসি ২৬/১১ হামলার মূল হোতা সন্ত্রাসী হাফিজ সাঈদের সঙ্গে রয়েছেন; ফিল্মফেয়ারের লজ্জা হওয়া উচিত এমন একটি পাকিস্তানি নেটফ্লিক্স সিরিজের প্রচার করার জন্য, যার অন্যতম প্রধান অভিনেতা আক্ষরিক অর্থেই হাফিজ সাঈদের ভক্ত।’

আরেকজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘হামজা আলী আব্বাসী—বিশ্বস্বীকৃত সন্ত্রাসী হাফিজ সাঈদের একজন অন্ধ ভক্তও এই নাটকের অংশ; এই মানুষগুলোর সমস্যা কী?’

এই সমালোচনা কেবল ভারতেই সীমাবদ্ধ নেই। বরং কিছু পাকিস্তানি ব্যবহারকারীও সিরিজটিতে আব্বাসীকে অভিনয় করানোর জন্য স্ট্রিমিং প্ল্যাটফর্মটির সমালোচনা করছেন। পাকিস্তানি আইনজীবী ও লেখক মুনিব কাদির বলেছেন যে, আব্বাসীর ছবির বিষয়ে তিনি ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীদের সঙ্গে একমত। তিনি এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘জাতিসংঘ বিশ্বব্যাপী যে ব্যক্তির নিন্দা জানিয়েছে, তার সঙ্গে কেন তিনি ছবি তুলেছিলেন—তা আব্বাসীকে স্পষ্ট করতে হবে। এমন একজন ব্যক্তির প্রশংসা করার জন্য হামজা আলী আব্বাসীর ক্ষমা চাওয়া উচিত।’

একজন পাকিস্তানি ব্যবহারকারী লিখেছেন, ‘পাকিস্তানি অভিনেতা হামজা আলী আব্বাসী জাতিসংঘ-ঘোষিত সন্ত্রাসী হাফিজ সাঈদের সঙ্গে ছবি তুলেছেন এবং তাকে ‘সবচেয়ে চমৎকার, অত্যন্ত ভদ্র মানুষদের একজন’ বলে অভিহিত করেছেন যিনি ‘সহনশীলতা ও মানবতার’ প্রচার করেন। সেই একই ব্যক্তি এখন নেটফ্লিক্সের পাকিস্তানি অরিজিনাল ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’ -তে অভিনয় করছেন। মুখে সহনশীলতার কথা বলে, আর সন্ত্রাসীদের প্ল্যাটফর্ম দেয়। ভণ্ডামিরও এখন ভেরিফায়েড টিকমার্ক আছে।’

আরেকজন প্রশ্ন তুলেছেন, ‘যাহোক, হামজা আলী আব্বাসী কেন হাফিজ সাঈদের সঙ্গে ছবি তুলেছিলেন?’

আন্তর্জাতিকভাবে ‘অল দ্য লাভ আওয়ার হার্টস ক্যারি’ নামে প্রচারিত ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’ হলো পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াকের একই নামের বেস্টসেলিং উর্দু উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত একটি রোমান্টিক ড্রামা। সিরিজটিতে ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ, আহাদ রাজা মীর, হানিয়া আমির, হামজা আলী আব্বাসী, ইকরা আজিজ, মায়া আলী এবং বিলাল আশরাফসহ বেশ কয়েকজন সুপরিচিত পাকিস্তানি অভিনেতা অভিনয় করেছেন।

সূত্র : এনডিটিভি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সন্ত্রাসী হাফিজ সাঈদের সঙ্গে পাক অভিনেতার সেলফি নিয়ে বিতর্কের ঝড়

আপডেট সময় : ১১:১৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬