ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হুন্ডি প্রতিরোধের সুফল, বাড়ছে বৈধ পথে রেমিট্যান্স

ফটোকার্ড ডাউনলোড

নিজস্ব প্রতিবেদক: হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রবাসীদের জন্য প্রণোদনা এবং ব্যাংকিং সেবা সহজ হওয়ায় বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ার পাশাপাশি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি আগস্ট মাসের প্রথম ২৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৩৪ কোটি মার্কিন ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৮৬ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে আগস্টের প্রথম ২৪ দিনে প্রবাসী আয় বেড়েছে ৪৮ কোটি ডলার বা ২৫ দশমিক ৭ শতাংশ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্সে এই ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলার। আর আগস্টের প্রথম ২৪ দিনে এসেছে আরও ২৩৪ কোটি ডলার। সব মিলিয়ে অর্থবছরের প্রথম ৫৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৫২০ কোটি ডলার।

গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৪৩৪ কোটি ডলার। ফলে এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের প্রথম ৫৫ দিনে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৮৬ কোটি ডলার, যা প্রায় ২০ শতাংশ প্রবৃদ্ধি।

রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। বৈধ পথে প্রবাসী আয় বাড়ায় ব্যাংকিং ব্যবস্থায় ডলারের সরবরাহও বাড়ছে। এতে আমদানি ব্যয় মেটানো, বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা এবং বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ইতিবাচক প্রভাব পড়ছে।

খাতসংশ্লিষ্টদের মতে, হুন্ডির পরিবর্তে বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বাড়লে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির ওপরও ইতিবাচক প্রভাব পড়বে। প্রবাসীদের জন্য ব্যাংকিং সেবা সহজ করা এবং বিভিন্ন প্রণোদনা অব্যাহত রাখাও রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরেও রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি দেখা যায়। ওই অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত দেশে বৈধ চ্যানেলে মোট ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স আসে। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার।

অর্থাৎ এক বছরের ব্যবধানে ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ। এটিই বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড।
‎
‎

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

হুন্ডি প্রতিরোধের সুফল, বাড়ছে বৈধ পথে রেমিট্যান্স

আপডেট সময় : ০২:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬