ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডলচে অ্যান্ড গ্যাবানার লোকসান ১০ কোটি ইউরো ছাড়িয়েছে

ইতালির বিশ্বখ্যাত বিলাসপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডলচে অ্যান্ড গ্যাবানার ব্যবসায় বড় ধরনের মন্দা দেখা দিয়েছে। গত অর্থবছরে ফ্যাশন হাউজটির পরিচালন লোকসান ১০ কোটি ইউরো ছাড়িয়ে গেছে।

আয় কমে যাওয়ার পাশাপাশি কোম্পানিটির ঋণের বোঝাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে ব্যাংকগুলোর সঙ্গে থাকা ঋণ চুক্তির নির্দিষ্ট কিছু শর্ত লঙ্ঘন করেছে প্রতিষ্ঠানটি।

গত ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে ডলচে অ্যান্ড গ্যাবানার মোট আয় হয়েছে ১ দশমিক ৮৬ বিলিয়ন ইউরো। তবে আগের অর্থবছরের তুলনায় এই আয় প্রায় ২ শতাংশ কমেছে। কিন্তু আয় কমার চেয়েও বড় আঘাত এসেছে তাদের পরিচালন মুনাফায়। বছর শেষে ডলচে অ্যান্ড গ্যাবানার লোকসান দাঁড়িয়েছে ১০ কোটি ইউরোরও বেশি।

ঋণের চাপ ও ব্যাংকের শর্ত ভঙ্গ

একই সময়ে কোম্পানিটির আর্থিক ঋণের পরিমাণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ডলচে অ্যান্ড গ্যাবানার নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৪ দশমিক ৫ মিলিয়ন ইউরো।

গত বছরের একই সময়ে কোম্পানিটির দেনা ছিল ৩৭৯ দশমিক ৬ মিলিয়ন ইউরো। সুতরাং এক বছরের ব্যবধানে তাদের নিট ঋণ বেড়েছে ৮৪ দশমিক ৯ মিলিয়ন ইউরো।

ব্যাংকগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা

অতিরিক্ত লোকসান ও ঋণ বৃদ্ধির কারণে ব্যাংকের বেশ কিছু আর্থিক শর্ত পূরণে ব্যর্থ হয়েছে ডলচে অ্যান্ড গ্যাবানারা। সাধারণত এমন পরিস্থিতি তৈরি হলে ব্যাংকগুলো দ্রুত ঋণ ফেরত নেওয়ার আইনি পদক্ষেপ গ্রহণ করে।

তবে এই সংকট কাটাতে ঋণদাতা ব্যাংকগুলোর সঙ্গে নতুন করে আলোচনায় বসেছে ইতালীয় ব্র্যান্ডটি। ফলে ব্যাংকগুলো আপাতত কঠোর কোনো আইনি ব্যবস্থা নেওয়া থেকে বিরত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, লাশ উদ্ধার

ডলচে অ্যান্ড গ্যাবানার লোকসান ১০ কোটি ইউরো ছাড়িয়েছে

আপডেট সময় : ০১:৫৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬