ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনপন্থীদের হত্যার ষড়যন্ত্র করছিল রাশিয়া, অভিযোগ এফবিআইয়ের

ইউক্রেনের সমর্থক হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত ব্যক্তিদের হত্যা এবং হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। তবে অভিযুক্তরা বর্তমানে পলাতক বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। খবর দ্যা গার্ডিয়ানের

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়, রুশ গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট একটি নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অবস্থানরত ব্যক্তিদের অর্থের বিনিময়ে সম্ভাব্য লক্ষ্যবস্তুদের ওপর নজরদারির কাজে নিয়োগ করার চেষ্টা করেছে। অভিযোগ অনুযায়ী, নজরদারির পর এসব ব্যক্তিকে হত্যার পরিকল্পনাও ছিল।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ইউক্রেনের মিত্র হিসেবে বিবেচিত কয়েকটি ইউরোপীয় দেশে বেসামরিক ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে নাশকতামূলক হামলা চালানোর উদ্দেশ্যে লোক নিয়োগের চেষ্টাও করা হয়েছিল।

নিউইয়র্কে এফবিআইয়ের প্রধান জেমস বার্নাকল জুনিয়র বলেন, দীর্ঘ তদন্ত ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এসব পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। তার দাবি, রুশ গোয়েন্দা সংস্থা এবং তাদের সহযোগীরা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভয়ভীতি সৃষ্টি, হুমকি প্রদান এবং হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিল।

ওয়াশিংটন ডিসির এফবিআই কার্যালয়ের প্রধান ড্যারেন কক্স জানান, বিভিন্ন এফবিআই ইউনিট ও অংশীদার সংস্থার সহযোগিতায় রাজধানী ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে সম্ভাব্য সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনা প্রতিরোধ করা হয়েছে।

এফবিআইয়ের ভাষ্য অনুযায়ী, হুমকির বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই তদন্তকারীরা দ্রুত পদক্ষেপ নেন এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে কাজ শুরু করেন।

মার্কিন কর্তৃপক্ষের দাবি, রুশ গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এই নেটওয়ার্ক ২০২৪ সাল থেকে বিশ্বজুড়ে হামলা ও হত্যার ষড়যন্ত্রে জড়িত। কিছু ক্ষেত্রে এসব পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভেতরেও তাদের তৎপরতা পরিচালিত হয়েছে বলে দাবি করা হয়।

অভিযোগপত্রে নেটওয়ার্কটিকে এমন একটি কাঠামোর অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে, যা রাশিয়ার হয়ে বিদেশে হত্যা ও অন্যান্য গোপন অভিযান পরিচালনার চেষ্টা করে।

এফবিআই বলেছে, অতীতে এই নেটওয়ার্কের প্রধান লক্ষ্য ছিল রাশিয়ার ভিন্নমতাবলম্বী ও দেশত্যাগী ব্যক্তিরা। তবে সাম্প্রতিক সময়ে ইউক্রেনের মিত্র দেশগুলোর নাগরিক ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের দিকেও তাদের নজর দেওয়া হয়েছে।

তদন্তে উঠে এসেছে, চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে অবস্থানরত একজন ব্যক্তিকে এক বিশিষ্ট রুশ ভিন্নমতাবলম্বীর ওপর নজরদারির জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী, তাকে লক্ষ্যবস্তুর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে পাঠানো হয় এবং কীভাবে তথ্য সংগ্রহ করতে হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।

কাজটির জন্য প্রথমে এক হাজার ডলার এবং পরে আরও দেড় হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। ওই ব্যক্তি নজরদারির পর লক্ষ্যবস্তুর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানের ছবি ও ভিডিও অভিযুক্তদের একজনের কাছে পাঠান।

পরবর্তীতে লক্ষ্যবস্তুকে হত্যা বা ‘নিখোঁজ’ করার বিনিময়ে তাকে ৪০ হাজার ডলার প্রস্তাব করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

অভিযোগপত্রে বলা হয়, ওই প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর নেটওয়ার্কটির সদস্যরা যুক্তরাষ্ট্রের ভেতরে আরও কয়েকজনকে একই ধরনের কাজে নিয়োগের চেষ্টা করে এবং বড় অঙ্কের অর্থ দেওয়ার প্রস্তাব দেয়।

তবে মার্কিন কর্তৃপক্ষের উত্থাপিত এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় আইনি পদক্ষেপ নির্ধারণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

মেঘনা সিমেন্টের ক্রেডিট রেটিং প্রকাশ: দীর্ঘমেয়াদি রেটিং ‘BB-’

ইউক্রেনপন্থীদের হত্যার ষড়যন্ত্র করছিল রাশিয়া, অভিযোগ এফবিআইয়ের

আপডেট সময় : ১১:০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬