ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গেম খেলে ৭৮ বয়সি নারীর বিশ্বরেকর্ড

স্কটল্যান্ডের ৭৮ বছর বয়সি গেমার ক্যাথ বোয়ি টুইচে সবচেয়ে বয়স্ক নারী ফোর্টনাইট স্ট্রিমার হিসেবে বিশ্বরেকর্ড গড়েছেন।  গ্রাম্পিগ্রান৪৮ নামে পরিচিত ক্যাথ প্রায় ৯ বছর ধরে অনলাইনে নিজের গেম খেলার সেশন সরাসরি সম্প্রচার করেছেন। 
ক্যাথের বাড়ি স্কটল্যান্ডে। এর আগেও গেম খেলেছেন তিনি। তবে অতটা আগ্রহ পেতেন না। পরে ফোর্টনাইটের সঙ্গে তার পরিচয় হয় ১৭ বছর বয়সি নাতির মাধ্যমে। পরে গেমটির প্রতি আগ্রহ জন্মায় তার। এরপর থেকে বয়সকে বাধা না মেনে নিয়মিত গেমটি খেলে গিয়েছেন ৭৮ বছর বয়সি এই নারী।
ক্যাথ যে এত দিন গেমটি খেলবেন আর এতটা জনপ্রিয় হবেন, তা প্রথম দিকে ভাবতে পারেনি তার নাতি। ক্যাথ বলেন, ‘ও ছোট একটি ছেলে। সে তো কিছুতেই বিশ্বাস করছিল না যে তার দাদি এমন কিছু করতে পারে। বলেছিল, কেউ আমার সঙ্গে খেলবে না। এতেই আমার জিদ চেপে যায়। ওকে দেখাতে চেয়েছিলাম, আমিও পারি। ’
ক্যাথ আরও জানান, অন্য কয়েকটি গেম খেললেও ফোর্টনাইট এর মতো আকর্ষণ তার অন্য কোনো গেমের প্রতি হয়নি। তাই নিজেকে শুধু গেমার নন বরং ফোর্টনাইটার বলতেই বেশি পছন্দ করেন।
‘গিনিস ওয়াল্ড রেকর্ডস গেমার এডিশন ২০২৭’- এ জায়গা পাওয়াকে নিজের দীর্ঘদিনের স্বপ্ন হিসেবে উল্লেখ করেছেন ক্যাথ। তার ভাষায় তার এই অর্জন অতি সম্মানের ও আনন্দের।

গেম খেলে ৭৮ বয়সি নারীর বিশ্বরেকর্ড

আপডেট সময় : ১২:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬