ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হ্যারি কেইনকে এমএলএসে খেলার আহ্বান কমিশনার ডন গারবারের

হ্যারি কেইনকে যুক্তরাষ্ট্রে গিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) খেলার আহ্বান জানিয়েছেন লিগটির কমিশনার ডন গারবার। ইংল্যান্ড অধিনায়ক এর আগে জানিয়েছিলেন, ক্যারিয়ারের শেষ দিকে যুক্তরাষ্ট্রে গিয়ে এমএলএসে খেলার পাশাপাশি এনএফএলে কিকার হওয়ার স্বপ্নও আছে তার। কেইনের সেই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন গারবার।

৩৩ বছর বয়সী কেইন বর্তমানে বায়ার্ন মিউনিখে খেলছেন। সম্প্রতি ইংল্যান্ডের হয়ে নিজের ১২৫তম ম্যাচে মাঠে নেমে পিটার শিল্টনের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। চেকিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে করেছেন দুটি গোলও। জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা এখন ৯১।

কেইনের যুক্তরাষ্ট্রে যাওয়ার আগ্রহ নিয়ে গারবার বলেছেন, ‘আমি চাই সে এটা করুক। আমাদের স্বপ্নই ছিল এমন একটি ফুটবল লিগ তৈরি করা, যেখানে হ্যারি কেইনের মতো খেলোয়াড়রা এসে খেলতে চাইবেন। আর লিওনেল মেসি সেটিই প্রমাণ করেছেন।’

এমএলএসে মেসির আগমন এবং তার আগে ডেভিড বেকহামের যোগ দেওয়াকে যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা বাড়ানোর গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে দেখেন গারবার। ২০০৭ সালে বেকহাম লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে যোগ দেওয়ার পর এমএলএসের প্রতি বৈশ্বিক আগ্রহ বাড়ে। পরে ২০২৩ সালে ইন্টার মায়ামিতে মেসির যোগ দেওয়ায় লিগটি আরও বড় আন্তর্জাতিক পরিচিতি পায়।

গারবারের মতে, বেকহাম এমএলএসকে বিশ্বাসযোগ্যতা ও সম্মান এনে দিয়েছিলেন, আর মেসি লিগটিকে বিশ্বজুড়ে পরিচিত করে তুলেছেন। এবার কেইনের মতো আরেক বিশ্বসেরা তারকা যুক্তরাষ্ট্রে এলে সেটি এমএলএসের জন্য আরও বড় অর্জন হবে।

তবে এখনই বায়ার্ন ছাড়ার কোনো সিদ্ধান্ত কেইন নেননি। বরং জার্মান ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করার সম্ভাবনাই বেশি বলে বিভিন্ন প্রতিবেদনে এসেছে। দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা থাকলেও এমএলএসে কেইনের যাওয়া আপাতত অনেক দূরের বিষয়।

জনপ্রিয় সংবাদ

হ্যারি কেইনকে এমএলএসে খেলার আহ্বান কমিশনার ডন গারবারের

আপডেট সময় : ০৫:২৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬