ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুল্ডারকে পেয়ে ভাগ্যবান দক্ষিণ আফ্রিকা

ফটোকার্ড ডাউনলোড

একজন পুরোদস্তুর পেস বোলিং অলরাউন্ডারের অভাব বাংলাদেশের চিরকালের। অথচ দক্ষিণ আফ্রিকাকে দেখুন—এক পেস বোলিং অলরাউন্ডার একই বাংলাদেশকে যেন হারিয়ে দিলেন!

মাত্র আড়াই দিনে শেষ হওয়া সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ৯১ রানে গুটিয়ে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে উইয়ান মুল্ডার একাই করেছিলেন ১০০ রান। মানে বাংলাদেশ দলের চেয়ে ৯ রান বেশি। এরপর কাল ৩১ রানে ৭ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়েছেন মুল্ডার। হয়েছেন ম্যাচসেরা। জোহানেসবার্গে ৯ উইকেটে জয়ের পর সেঞ্চুরিয়নে ইনিংস ব্যবধানের জয়ে বাংলাদেশকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছে দক্ষিণ আফ্রিকা।  সিরিজ শেষে মুল্ডারকে প্রশংসায় ভাসিয়েছেন দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম। তিনি বলেছেন, ‘আমাদের দলে উইয়ান (মুল্ডার) আছে। এটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। ব্যাট হাতে না পারলে সে বল হাতে প্রতিপক্ষকে বিপদে ফেলবে। কখনো কখনো সে দুই দিক দিয়েই অবদান রাখে। তাকে পেয়ে আমরা সত্যিই ভাগ্যবান।’ গত কয়েক মাস ধরেই দারুণ সময় কাটাচ্ছেন মুল্ডার। এক সময় একাদশে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে সর্বশেষ দুই সিরিজে নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন এই অলরাউন্ডার। বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষেও দুর্দান্ত ছিলেন তিনি। মুল্ডারের এমন উন্নতিতে মোটেও অবাক নন মার্করাম। তার বিশ্বাস, এই অলরাউন্ডার নিজের পরিশ্রমের পুরষ্কার পাচ্ছেন, ‘সে আড়ালে অবিশ্বাস্য পরিশ্রম করে। বাইরে থেকে মানুষ হয়তো সেটা দেখতে পায় না। কিন্তু আমাদের দল জানে। সে যখন এমন পারফরম্যান্স করে, তখন আমাদের কারো কাছেই তা বিস্ময়কর মনে হয় না। সাম্প্রতিক সময়ে তার খেলা ভিন্ন পর্যায়ে চলে গেছে। তার জন্য আমরা খুব খুশি।’ টেস্টে ধবলধোলাই হওয়ার পর বাংলাদেশের সামনে এখন ওয়ানডের চ্যালেঞ্জ। ১ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। তবে এই সিরিজে মুল্ডারসহ কয়েকজন তারকা ক্রিকেটারকে বিশ্রামে রেখেছে দক্ষিণ আফ্রিকা।

মুল্ডারকে পেয়ে ভাগ্যবান দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় : ০১:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬