ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ কর্মসূচি, চূড়ান্ত তালিকা প্রকাশ

ফটোকার্ড ডাউনলোড

তরুণদের নতুন ব্যবসা শুরু এবং বিদ্যমান ব্যবসা সম্প্রসারণে আর্থিক সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচির আওতায় চূড়ান্তভাবে নির্বাচিত ৬৪০ জন উদ্যোক্তার তালিকা প্রকাশ করা হয়েছে। দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে এসব উদ্যোক্তাকে নির্বাচন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটেও তালিকাটি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা জেলার ৬৪টি উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উপজেলা থেকে ৬৪০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

এদিকে দেশের বাকি ৫৬ জেলার প্রতিটি উপজেলার আগ্রহী তরুণদের কাছ থেকে আবেদন গ্রহণ চলছে। আগ্রহীরা নিজ নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দিতে পারবেন।

কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা নতুন ব্যবসা প্রতিষ্ঠা কিংবা বিদ্যমান ব্যবসা সম্প্রসারণের জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং বাকি সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।

এ অর্থায়ন পেতে কোনো সহায়ক জামানত দিতে হবে না। তবে ঋণের অর্থ নির্ধারিত খাতে ব্যয় এবং নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধ করতে হবে। এসব শর্ত ভঙ্গ হলে অনুদানের সুবিধা বাতিল হতে পারে। সে ক্ষেত্রে অনুদানের অর্থও ঋণে রূপান্তরিত হবে এবং সরকারি পাওনা হিসেবে তা আদায় করা হবে।

আবেদনের যোগ্যতা হিসেবে আবেদন গ্রহণের শেষ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা এবং বাস্তবায়নযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা থাকতে হবে। আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ কর্মসূচির আওতায় আবেদন করতে পারবেন না।

কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা এ কর্মসূচির সুবিধা নিতে পারবেন। এ ছাড়া ই-কমার্স, ফিনটেক, এডটেক, অ্যাগ্রিটেক ও হেলথটেকের মতো প্রযুক্তিনির্ভর উদ্যোগেও অর্থায়নের সুযোগ রাখা হয়েছে।

আবেদনের নির্ধারিত ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, ছবি এবং শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণসংক্রান্ত সনদ (যদি থাকে) জমা দিতে হবে।

তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং দেশে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

আপডেট সময় : ০৬:১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬