ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নতুন মোড়

আন্তর্জাতিক বাজারে কয়েক দফা মূল্যবৃদ্ধির পর কিছুটা কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সৌদি আরবে হামলার জেরে তেল সরবরাহে অনিশ্চয়তা এবং রাশিয়ার ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ওঠানামা চলছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১২টায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে ১০৬ দশমিক ০৪ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ২৭ ডলারে।

এর আগে সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ২ ডলার বেড়েছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের লেনদেন শেষ হয় ১০৬ দশমিক ৬৫ ডলারে, যা গত ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ সমাপনী মূল্য।

বাজার বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবে হামলার ঘটনায় জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার চাপ রয়েছে। তবে রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা সরবরাহ নিয়ে কিছুটা স্বস্তির প্রত্যাশা তৈরি করেছে।

মূলত সরবরাহ ঘিরে এই দুই বিপরীতমুখী পরিস্থিতির প্রভাবেই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নতুন মোড়

আপডেট সময় : ১০:২৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬