ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বক্স অফিসে ঝড় তুলল ‘গডজিলা মাইনাস জিরো’

ফটোকার্ড ডাউনলোড

মুক্তির প্রথম সপ্তাহের শেষে মার্কিন বক্স অফিসের শীর্ষে উঠে এসেছে জাপানি ভাষার চলচ্চিত্র ‘গডজিলা মাইনাস জিরো’। ১৯৫৪ সালে শুরু হওয়া কালজয়ী এই ফ্র্যাঞ্চাইজির ৩৯তম চলচ্চিত্রটি বিশ্বজুড়ে ৬৩ মিলিয়ন ডলার আয় করেছে।

এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র ও কানাডা থেকেই এসেছে ৩১.৬ মিলিয়ন ডলার, যা উত্তর আমেরিকার বাজারে জাপানি লাইভ-অ্যাকশন চলচ্চিত্রের ইতিহাসে উদ্বোধনী আয় হিসেবে সর্বকালের সেরা রেকর্ড। ইংরেজিতে সাবটাইটেলসহ মুক্তি পাওয়া এ ছবি দিয়ে বিশ্বমঞ্চে জাপানের ঐতিহ্যবাহী এই বিশাল দানব চরিত্রটির জনপ্রিয়তা আরো একবার প্রমাণিত হলো।দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিজ দেশ জাপানেও সিনেমাটি রেকর্ড ভেঙেছে। ২০২৩ সালের অস্কারজয়ী চলচ্চিত্র ‘গডজিলা মাইনাস ওয়ান’-এর এই সিক্যুয়েলটি ৩ নভেম্বর জাপানে মুক্তির প্রথম দিনেই ৫.৭৫ মিলিয়ন ডলার আয় করে দেশটিতে লাইভ-অ্যাকশন চলচ্চিত্রের আয়ের নতুন মাইলফলক গড়ে। তাকাশি ইয়ামাজাকি পরিচালিত ১৯৪৯ সালের পটভূমিতে তৈরি এ ছবিতে দেখা যায়, সমুদ্রের তলদেশ থেকে পুনরুজ্জীবিত গডজিলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-উত্তর পুনর্গঠনের সময়ে জাপানের ওপর আসা নতুন হুমকি—তিন মাথাওয়ালা ড্রাগন ‘ঘিডোরাহ’র মুখোমুখি হয়। টোকিওর বাইরের খোলা স্থান ও কিয়োটোর মন্দিরে চিত্রায়িত হওয়ায় সিনেমাটিতে লাইভ-অ্যাকশন বাস্তবতা দারুণভাবে ফুটে উঠেছে। চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘তোহো গ্লোবাল’-এর প্রেসিডেন্ট কোজি উয়েদা বলেন, বিশ্বজুড়ে এই ঐতিহাসিক সাড়া প্রমাণ করে গডজিলা ও পরিচালক তাকাশি ইয়ামাজাকির ভাবনার সঙ্গে দর্শকরা কতটা গভীরভাবে যুক্ত হতে পেরেছেন। শিল্প বিশ্লেষকরা বলছেন, আইম্যাক্স ফরম্যাটে মুক্তি পাওয়া এ ছবিটির সাফল্য প্রত্যাশাকে বহুগুণ ছাড়িয়ে গেছে। প্রথম সপ্তাহান্তের মোট আয়ের ৩৪ শতাংশই এসেছে বড় পর্দার আইম্যাক্স থেকে। ভারত ও যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় মহাকাব্যিক ছবি ‘রামায়ণ : রাইজ অফ এ লিজেন্ড’-এর মতো বড় বাজেটের চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করেই বিশ্বমঞ্চে এই অভাবনীয় সাফল্য তুলে নিয়েছে গডজিলা।

আপডেট সময় : ১২:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬