ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লাতিন আমেরিকার বাজার ধরতে ব্রাজিলে ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’

ফটোকার্ড ডাউনলোড

অর্থ বাণিজ্য ডেস্ক: ব্রাজিলসহ পুরো ল্যাটিন আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যের সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে আগামী ২২ থেকে ২৫ মার্চ ২০২৭ ব্রাজিলের সাউ পাওলোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৭’।

২০২৫ সালের সফল আয়োজনের ধারাবাহিকতায় এই প্রদর্শনীর আয়োজন করছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিআই)।

আজ ৯ নভেম্বর রাজধানীর গুলশানের এক হোটেলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস (H.E. Mr. Paulo Fernando Dias Feres)। স্বাগত বক্তব্য দেন বিবিসিআই-এর পরিচালক আফাফ মুস্তাহিদ হক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল মো. জয়নাল আবেদিন।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে ব্রাজিলে বাংলাদেশের রপ্তানি দাঁড়িয়েছে প্রায় ১৮৭ মিলিয়ন মার্কিন ডলারে, যা বিগত বছরের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি। এই এক্সপোর মাধ্যমে নীট ও ওভেন পোশাক, ডেনিম, ওষুধ, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, সিরামিক এবং প্লাস্টিকসহ বিভিন্ন বাংলাদেশি পণ্যের বাজার বিস্তার ও যৌথ বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।

আন্তর্জাতিক এই বাণিজ্য মেলায় প্রদর্শক ও প্রতিনিধি দলের নিবন্ধনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে:

  • প্রাথমিক নিবন্ধন (Early Bird Registration): ৯ নভেম্বর – ৮ ডিসেম্বর ২০২৬

  • নিয়মিত নিবন্ধন (Regular Registration): ৯ ডিসেম্বর ২০২৬ – ৮ জানুয়ারি ২০২৭

প্রদর্শনীটিতে সার্ক ট্রেডিং অ্যান্ড ইভেন্টস এবং ভেঞ্চুরা গ্লোবাল সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছে।

আপডেট সময় : ০৫:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬