ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গত ৭ দিনে প্রবাসীরা পাঠালেন ১০ হাজার ৮৯৯ কোটি টাকা

ফটোকার্ড ডাউনলোড

চলতি বছরের নভেম্বরের প্রথম সাত দিনে দেশে ৮৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ১০ হাজার ৮৯৯ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। এর মধ্যে শেষ তিন দিনেই (বৃহস্পতিবার থেকে শনিবার) এসেছে ২৩ কোটি ১০ লাখ ডলার বা ২ হাজার ৮৬৪ কোটি ৪০ লাখ টাকা।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৪ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম সাত দিনে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৭০ শতাংশ।

এদিকে, চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৭ নভেম্বর) হিসাবেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময়ে দেশে মোট ১ হাজার ২৩৪ কোটি ৪০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ৮৬ কোটি ৫০ লাখ ডলার।

অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৬০ শতাংশ।

আপডেট সময় : ০১:৩৯:২২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬