ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সমবায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার নিয়ে দুর্গাপুরে জাতীয় সমবায় দিবস পালিত

ফটোকার্ড ডাউনলোড

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সমবায়ী প্রতিষ্ঠানকে সম্মাননা ও সনদপত্র প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য  র‍্যালি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধরের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা মো. রায়হানুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ ম মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ, দুর্গাপুর প্রেস ক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার। সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন পঙ্কজ মারাক, দিলোয়ারা বেগম, মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, সমবায় কেবল অর্থ সঞ্চয় কিংবা ঋণ গ্রহণের মাধ্যম নয়; এটি মানুষের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির একটি কার্যকর সংগঠিত উদ্যোগ। পারস্পরিক সহযোগিতা, ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সমবায় সমিতিগুলো স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ জন্য সমিতি গঠনের পাশাপাশি সদস্যদের মধ্যে আস্থা, দায়িত্ববোধ ও নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

আপডেট সময় : ০৩:০২:২২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬