ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে চিকিৎসার ডলার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

ফটোকার্ড ডাউনলোড

বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশিদের ডলার খরচের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে চিকিৎসার প্রয়োজনে জনপ্রতি সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার দেশের বাইরে খরচ করতে পারবেন বাংলাদেশিরা।

সোমবার (৯ নভেম্বর) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে।

এর আগে বিদেশে চিকিৎসার জন্য পূর্বানুমতি ছাড়া সর্বোচ্চ ১৫ হাজার ডলার খরচের সুযোগ ছিল। এর বেশি বৈদেশিক মুদ্রা পাঠাতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হতো।

এদিকে, একই সার্কুলারে বিদেশে পড়াশোনার খরচ পাঠানোর নিয়মও শিথিল করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচের জন্য বিদেশে ডলার পাঠাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি লাগবে না। পাশাপাশি বিদেশে বিভিন্ন পেশাগত কোর্সের খরচ মেটাতেও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই ডলার পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে বলে খসড়ায় জানানো হয়েছে।

আপডেট সময় : ০৪:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬