ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মীয় রীতিতে নয়, যে আইনে বিয়ে সেরেছেন আসাদ ও পারশা

ফটোকার্ড ডাউনলোড

সামাজিক মাধ্যমে স্বামীর মুখ ঢেকে বিয়ের ছবি প্রকাশ করে দেশের শোবিজ ও সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছিলেন হালের তরুণ সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। এই গায়িকার বর কে—তা নিয়ে ভক্তদের কৌতূহলের যেন অন্ত ছিল না। তবে সব রহস্যের অবসান ঘটিয়ে নিজেই সামনে এলেন বিতর্কিত ব্লগার আসাদ নূর এবং স্বীকার করে নিলেন পারশাকে বিয়ের বিষয়টি।

তিনি জানান, ধর্মীয় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ভারতে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’ (Special Marriage Act, 1954)-এর অধীনে বিয়ে করেছেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে এক ভিডিও বার্তায় নিজের ইউটিউব ও ফেসবুক পেজে বিয়ের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন আসাদ নূর।

স্বঘোষিত নাস্তিক হিসেবে পরিচিত এই ব্লগার জানান, তাদের এই বিয়েতে কোনো প্রচলিত ধর্মীয় আনুষ্ঠানিকতা বা বিধিবিধান মানা হয়নি। এমনকি বাংলাদেশের প্রচলিত কোনো আইনেও নয়, বরং ভারতের ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’-এর অধীনে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় তাদের এই বিবাহবন্ধন সম্পন্ন হয়েছে।

বিয়ের খবরটি এতদিন আড়ালে রাখা এবং নানা রহস্য তৈরি করার পেছনের কারণও ব্যাখ্যা করেন তিনি। আসাদ নূরের ভাষ্যমতে, সমাজের কিছু গতানুগতিক ট্যাবু ভাঙতে এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখতেই তারা পরিকল্পিতভাবে এই রহস্য তৈরি করেছিলেন।

সোশ্যাল মিডিয়ায় পাঞ্জাবি, শাড়ির আঁচল কিংবা একে অপরকে ফলো করার মতো ছোটোখাটো ক্লুগুলোও ছিল সেই সুনির্দিষ্ট পরিকল্পনারই অংশ।

এ ছাড়া লাইভে নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস এবং পারশাকে নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে ছড়ানো আপত্তিকর এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ছবি ও ট্রলের বিষয়েও কড়া কথা বলেছেন আসাদ নূর।

তিনি স্পষ্ট জানান, পারশার পরিবার ও তার সংগীত ক্যারিয়ারের প্রতি পূর্ণ সম্মান রেখেই তারা দুজন একসঙ্গে পথ চলার এই বড় সিদ্ধান্ত নিয়েছেন।

রমজানের আগে নিত্যপণ্য আমদানিতে বড় ছাড় বাংলাদেশ ব্যাংকের

ধর্মীয় রীতিতে নয়, যে আইনে বিয়ে সেরেছেন আসাদ ও পারশা

আপডেট সময় : ০১:৫৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬