ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানের আগে নিত্যপণ্য আমদানিতে বড় ছাড় বাংলাদেশ ব্যাংকের

ফটোকার্ড ডাউনলোড

আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমাতে আমদানিতে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুরসহ নির্ধারিত পণ্য ৯০ দিন বাকিতে আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা।

এ ক্ষেত্রে সাপ্লায়ার্স ক্রেডিট ও বায়ার্স ক্রেডিট উভয় ব্যবস্থায় পণ্য আমদানির সুযোগ রাখা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংক দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে এ নির্দেশনা দিয়েছে। বিশেষ এ সুবিধা আগামী ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, চাল, গম ও আটা, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, বিভিন্ন ধরনের মসলা এবং খেজুর আমদানিতে এ সুবিধা পাওয়া যাবে। এসব পণ্য আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বিলম্বিত পরিশোধের সুযোগ পাবেন ব্যবসায়ীরা। অর্থাৎ পণ্য দেশে আনার পর নির্ধারিত সময়ের মধ্যে আমদানির মূল্য পরিশোধ করতে পারবেন তারা।

সার্কুলারে সাপ্লায়ার্স ক্রেডিট ও বায়ার্স ক্রেডিটের মাধ্যমে আমদানির সুযোগও রাখা হয়েছে। সাপ্লায়ার্স ক্রেডিট ব্যবস্থায় বিদেশি সরবরাহকারী নির্দিষ্ট সময়ের জন্য আমদানিকারককে বাকিতে পণ্য সরবরাহ করেন। অন্যদিকে বায়ার্স ক্রেডিটের ক্ষেত্রে বিদেশি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আমদানিকারকের পণ্য কেনার অর্থায়ন করে। পরে আমদানিকারক নির্ধারিত সময়ের মধ্যে ওই অর্থ পরিশোধ করেন।

আমদানি বাণিজ্যে এ ধরনের সুবিধা ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ। এতে পণ্য আমদানির জন্য প্রয়োজনীয় অর্থের পুরোটা তাৎক্ষণিকভাবে সংগ্রহের চাপ কমে। পাশাপাশি পণ্য দেশে এনে বাজারজাত করার পর নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধের সুযোগ তৈরি হয়। ফলে আমদানি কার্যক্রমে অর্থায়নের চাপ কিছুটা কমতে পারে।

সার্কুলারে আরও বলা হয়েছে, আগামী ১৫ মার্চ পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। দেশের সব বৈদেশিক মুদ্রা লেনদেনকারী অনুমোদিত ডিলার ব্যাংককে তাদের সংশ্লিষ্ট গ্রাহক ও আমদানিকারকদের বিষয়টি জানাতে বলা হয়েছে। তবে এ বিষয়ে আগের অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

আপডেট সময় : ০৬:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬