ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘পেনাল্টি বিশেষজ্ঞ’ গোলরক্ষক কি পেতে যাচ্ছে ব্রাজিল

ফটোকার্ড ডাউনলোড

ব্রাজিল ফুটবলে গোলরক্ষকদের ইতিহাস বেশ সমৃদ্ধ। ক্লদিও তাফারেল, দিদা, জুলিও সিজার থেকে শুরু করে হালের আলিসন বেকার ও এদেরসন! প্রতিটি প্রজন্মেই বিশ্বমানের গোলরক্ষক পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সেই ধারাবাহিকতায় তিন কাঠির নিচের ব্যাটন কার হাতে থাকবে তা নিয়ে চলছে জ্বল্পনা। আলোচনায় কিছু সম্ভাবনাময় মুখ। অন্যতম পালমেইরাসের গোলরক্ষক কার্লোস মিগুয়েল। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স তাকে আলোচনায় এনেছে।

বিশেষ করে পেনাল্টি শুটআউটের দক্ষতা।পেনাল্টি শুটআউট ফুটবলের এমন এক অধ্যায়, যেখানে কয়েক সেকেন্ডে বদলে যেতে পারে একটি দলের ভাগ্য। সেখানে গোলরক্ষকদের একটি সেভ হয়ে উঠতে পারে পুরো দলের স্বপ্ন বাঁচিয়ে রাখার উপলক্ষ। আর সেই কঠিন মুহূর্তগুলোয় যাদের ওপর তাকিয়ে থাকে দল তথা পুরো দেশ তারা হচ্ছেন গোলরক্ষক।

বিশেষ জায়গাটিতে আলাদা পরিচয় তৈরি করছেন মিগুয়েল।সর্বশেষ গত ৮ নভেম্বর কোপা দো ব্রাজিলের সেমিফাইনালের ফিরতি লেগে ভাস্কো দা গামার মুখোমুখি হয়েছিল পালমেইরাস। সাও জানুয়ারিতেও নির্ধারিত সময়ে ২-১ গোলে  পালমেইরাস হেরে গেলেও দুই লেগ মিলিয়ে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ভাস্কোর অ্যালান লেসকানো ও আন্দ্রেস গোমেজের দুটি শট ঠেকিয়ে দেন মিগুয়েল। তার বীরত্বেই পরে ৫-৪ ব্যবধানে শুটআউটে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে পালমেইরাস।

33
উচ্ছ্বাসে সতীর্থকে জড়িয়ে ধরেছেন গোলরক্ষক মিগুয়েল। ছবি : শাহনুর রুমেন

এমন বীরত্ব অবশ্য চলতি মৌসুমে প্রথম নয়। পেনাল্টি শুটআউটে এটি মিগুয়েলের তৃতীয় সাফল্য। এর আগে কোপা লিবার্তাদোরেসের কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের এলডিইউ কিতো এবং সেমিফাইনালে ফ্লুমিনেন্সের বিপক্ষেও পেনাল্টি ঠেকিয়ে দলের মুখে বিজয়ের হাসি এনে দিয়েছেন। সব মিলিয়ে তিন শুটআউটে ১৫টি পেনাল্টির মধ্যে পাঁচটি রুখে দিয়েছেন এই গোলরক্ষক। অর্থাৎ বাঁচা-মরার সময় প্রতিপক্ষের তিনটি শটের একটি আটকে দেওয়ার অসাধারণ ক্ষমতার সাক্ষী হয়েছেন দর্শকরা।

পরিসংখ্যান জানাচ্ছে, পেনাল্টি শুটআউটে মিগুয়েল এখন পালমেইরাসের অন্যতম বড় ভরসা। ৬ ফুট ৮ ইঞ্চির দীর্ঘদেহী গোলরক্ষকের উপস্থিতি যেন পেনাল্টি টেকারদের বাড়তি মানসিক চাপ। প্রতিপক্ষের শটের দিক অনুমান করে সঠিক সময়ে ঝাঁপিয়ে পড়ে ক্ষিপ্রতার সঙ্গে বল প্রতিহত করা। সঙ্গে এমন চাপের মধ্যেও স্থির থাকার অসাধারণ গুণ তাকে আলাদা করেছে।

যদিও একজন গোলকিরক্ষককে বিচার করার একমাত্র মাপকাঠি পেনাল্টি শুটআউট নয়। পুরো ম্যাচে গোলবারের নিচে তার অবস্থান, রিফ্লেক্স, ক্রস সামলানোর দক্ষতা, বলের ওপর নিয়ন্ত্রণ এবং ডিফেন্সকে সংগঠিত রাখার ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। তবে সেসবের সঙ্গে পেনাল্টি শুটআউটের সামর্থ্য তাকে বিশেষ পরিচয় এনে দিয়েছে।

মিগুয়েলের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি ব্রাজিল দলে কড়া নাড়ছেন এই গোলরক্ষক? ভবিষ্যতে চোখ রেখে নতুন সাজানো দলে কার্লো আনচেলত্তি কি তাকে বিকল্প ভাববেন। অভিজ্ঞ আলিসন বেকার ও এদেরসনের উত্তরসূরি হবেন কি না সেটা অবশ্য সময়ই বলে দেবে। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে ঠিকই নির্বাচকদের চোখ কাড়ছেন।

অবশ্য ব্রাজিলের মতো ফুটবল পরাশক্তির দলে জায়গা পাওয়া সহজ নয়। সেখানে প্রতিটি পজিশনেই প্রতিযোগিতা তীব্র। শুধু পেনাল্টি প্রতিহত করলেই চলবে না, ধারাবাহিকভাবে বড় ম্যাচে নিজের সামর্থ্যেরও প্রমাণ দিতে হবে মিগুয়েলকে।

সামনে পালমেইরাসের দুটি বড় শিরোপার লড়াই! কোপা দো ব্রাজিল ও কোপা লিবার্তাদোরেসের ফাইনাল। আপাতত তার সামনে সবচেয়ে বড় পরীক্ষা ধারাবাহিকতা ধরে রেখে শ্রেষ্ঠত্বের মঞ্চে নিজেকে আবারও প্রমাণ করা। তবে পেনাল্টি শুটআউটে যে বিশেষ দক্ষতার পরিচয় দিচ্ছেন, তাতে জাতীয় দলের গোলপোস্টে নতুন সম্ভাবনা হিসেবে তাকে বিবেচনা করতেই পারে ব্রাজিল।

রমজানের আগে নিত্যপণ্য আমদানিতে বড় ছাড় বাংলাদেশ ব্যাংকের

‘পেনাল্টি বিশেষজ্ঞ’ গোলরক্ষক কি পেতে যাচ্ছে ব্রাজিল

আপডেট সময় : ০১:৫৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬