২০২৪ সাল থেকে মুম্বাইয়ের অধিনায়ক ছিলেন হার্দিক। ৩৩ বছর বয়সী অলরাউন্ডারের বিদায়ে আগামী মৌসুমের জন্য নতুন অধিনায়ক খুঁজতে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের। ২০১৫ সালে মুম্বাই দিয়েই আইপিএল অভিষেক হয়েছিল তার। পরে গুজরাট টাইটানসের অধিনায়কত্ব করে ২০২২ ও ২০২৩ মৌসুমে খেলেন।



























