ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ক্রিকেটারদের ফিটনেস নিয়ে ‘হার্ডলাইনে’ যাচ্ছে বিসিবি

ফটোকার্ড ডাউনলোড

নতুন অধিনায়ককে নেতৃত্বে রেখে দল ঘোষণা হয়েছে বাংলাদেশ নারী দলের। আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফির নেতৃত্ব দেবেন নাহিদা আক্তার। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ভেন্যুতে পৌঁছে গেছে বাংলাদেশের মেয়েরা। 

মাঠে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না টাইগ্রেসদের। এরই মধ্যে নারী ক্রিকেটারদের ফিটনেস নিয়েও প্রশ্ন উঠছে। নারী দলের সাবেক প্রধান কোচ সারোয়ার ইমরান দাবি করেছেন জাতীয় দলে খেলা ক্রিকেটারদের ফিটনেসে অনেক ঘাটতি রয়েছে।

ঢাকা পোস্টকে সারোয়ার বলছিলেন, ‘নারী দলের ক্রিকেটারদের ফিটনেসে ঘাটতি রয়েছে। তাদেরকে এটা নিয়ে আমি অনেক সময় সচেতন হতে বলেছি, যে কারণে তারা রাগও করেছে। উল্টো বলেছে আমার ব্যবহার খারাপ। ফিটনেস নিয়ে সবসময় আমি সচেতনতার কথা বলেছিলাম।

এদিকে নারী ক্রিকেটারদের ফিটনেসে এবার আরও কঠোর হতে যাচ্ছে বিসিবি। ছেলেদের মতো মেয়েদেরও সব ধরনের পরীক্ষা দিয়েই পাস করতে হবে। ঢাকা পোস্টকে নারী বিভাগের এক কর্মকর্তা বলছিলেন, ‘এখন থেকে ফিটনেসে আরো মনোযোগ দেওয়া হবে। ছেলেরা যেভাবে পাস করে মেয়েদের ক্ষেত্রেও একই। ফিটনেসে যে দুর্বলতা রয়েছে এটার জন্যই এমনটা। টুর্নামেন্টের আগে এখন থেকে ফিটনেস পরীক্ষা হবে।’a

রমজানের আগে নিত্যপণ্য আমদানিতে বড় ছাড় বাংলাদেশ ব্যাংকের

নারী ক্রিকেটারদের ফিটনেস নিয়ে ‘হার্ডলাইনে’ যাচ্ছে বিসিবি

আপডেট সময় : ০১:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬