ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিজের অভাবে গলাচিপায় ঝুঁকি নিয়ে স্কুলে যায় ৫০০ শিক্ষার্থী, দুর্ভোগে ৭ হাজার মানুষ

ফটোকার্ড ডাউনলোড

পটুয়াখালীর গলাচিপায় আমখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি খালের ওপর স্থায়ী ব্রিজ না থাকায় তিন গ্রামের প্রায় সাত হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থী। সন্তানদের নিরাপত্তা নিয়ে তাই উদ্বেগে আছেন অভিভাবকেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাফালবাড়িয়া গ্রামে নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দিয়ে একটি খাল গেছে। খালের ওপর ব্রিজ না থাকায় বাধ্য হয়ে এলাকাবাসী নিজেরাই একটি বাঁশের সাঁকো বানিয়েছেন। কিন্তু সরু ও ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়ে শিক্ষার্থী, নারী ও বয়স্ক মানুষের চলাচলে প্রায়ই সমস্যা হচ্ছে।

তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাবিবাকে প্রতিদিন এই সাঁকো দিয়েই স্কুলে যেতে হয়। সে জানায়, সাঁকো পার হওয়ার সময় প্রায়ই পা পিছলে যায়। ছোট শিক্ষার্থীদের ঝুঁকি আরও বেশি, কারণ তাদের অনেকেই সাঁতার জানে না। খালের পানিতে পড়ে যাওয়ার আশঙ্কায় সবাই সব সময় আতঙ্কে থাকে। এই ঝুঁকির কারণে অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠানোর আগ্রহই হারিয়ে ফেলছেন।

সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিয়া জানায়, আসা-যাওয়ার পথে প্রায়ই তার বই-খাতা খালে পড়ে যায়। এতে পড়াশোনার ক্ষতি হয়। বাবা-মায়ের পক্ষেও প্রতিদিন স্কুলে পৌঁছে দেওয়া সম্ভব হয় না। সামিয়া বলে, ‘আমাদের চলাচলের জন্য এখানে একটি ব্রিজ দরকার।’

পশ্চিম তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা আরিফ হোসেন বলেন, এই সাঁকো দিয়ে ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় সাত হাজার মানুষ চলাচল করেন। এর আগে সাঁকো পার হতে গিয়ে অনেকবার স্কুলের শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হয়েছে। তার মতে, ব্রিজ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের এই দুর্ভোগ কমবে।

সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ের উত্তর পাশে বড় একটি খাল আছে। এর ওপর প্রায় ২৪০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো রয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ব্রিজ নির্মাণের জন্য নানাভাবে চেষ্টা চালানো হচ্ছে। তবে এখনো ব্রিজ হয়নি।

আমখোলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আল মামুন বলেন, আগে ওই স্থানে একটি পুল ছিল। সেটি ভেঙে যাওয়ার পর থেকেই এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছেন। পুলটি পুনর্নির্মাণের জন্য বিভিন্নভাবে চেষ্টা চলছে।

রমজানের আগে নিত্যপণ্য আমদানিতে বড় ছাড় বাংলাদেশ ব্যাংকের

ব্রিজের অভাবে গলাচিপায় ঝুঁকি নিয়ে স্কুলে যায় ৫০০ শিক্ষার্থী, দুর্ভোগে ৭ হাজার মানুষ

আপডেট সময় : ০২:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬