গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুর ওপর অজ্ঞাত গাড়ির চাপায় নারী ও শিশুসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ।
তিনি জানান, দুপুরে সফিপুর উড়াল সেতুর ওপর একটি মোটরসাইকেলে অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী এক নারী, এক শিশু ও চালক নিহত হন। ধারণা করা হচ্ছে তারা একই পরিবারের। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
বিস্তারিত আসছে…























