পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (১২ নভেম্বর) পারা রাজ্যে ১২০ দিন মেয়াদি জরুরি ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। এর আওতায় জমিতে আগুন দিয়ে জঙ্গল বা চারণভূমি পরিষ্কার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় অরণ্য আমাজন বাঁচিয়ে রাখা বৈশ্বিক উষ্ণতা রোধে অত্যন্ত জরুরি। ২০২৪ সালে ব্রাজিলের আমাজনে রেকর্ড সংখ্যক দাবানল হয়েছিল। তবে জলবায়ুর বর্তমান গতিপ্রকৃতি দেখে আশঙ্কা করা হচ্ছে যে, চলতি বছর পরিস্থিতি আরো বেশি গুরুতর হবে এবং ডিসেম্বরে এর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।



























