ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির আল্পসে কেএফসি, ঐতিহ্য নষ্টের আশঙ্কায় স্থানীয়দের আপত্তি

ফটোকার্ড ডাউনলোড

ইতালির আল্পস পর্বতমালার জনপ্রিয় দুই স্কি রিসোর্ট শহরে রেস্টুরেন্ট খুলতে যাচ্ছে মার্কিন ফাস্টফুড চেইন কেএফসি। তবে এই উদ্যোগ নিয়ে স্থানীয়দের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

তাদের আশঙ্কা, পাহাড়ি এলাকার প্রাকৃতিক পরিবেশ, নিজস্ব সংস্কৃতি ও খাবারের ঐতিহ্যের সঙ্গে কেএফসির মতো ফাস্টফুড রেস্টুরেন্ট মানানসই নয়।ফক্স নিউজ জানিয়েছে, আগামী ৫ ডিসেম্বর ইতালির কর্টিনা ডি’অ্যাম্পেজ্জো ও ম্যাডোনা ডি ক্যাম্পিগলিও শহরে দুটি রেস্টুরেন্ট চালু করার কথা রয়েছে কেএফসির। উত্তর ইতালির ডলোমাইট পর্বতমালার এই দুই শহর পর্যটন ও স্কি করার জন্য পরিচিত।

কেএফসির কর্টিনা ডি’অ্যাম্পেজ্জো শাখাটি ফালোরিয়া মাউন্টেন ক্লাবে সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ১২৩ মিটার উচ্চতায় চালু হবে।

অন্যদিকে ম্যাডোনা ডি ক্যাম্পিগলিওর শাখাটি পিয়ানা ডি নামবিনো এলাকায় ১ হাজার ৭০০ মিটার উচ্চতায় স্থাপন করা হবে। ইতালির স্কি ট্রেইলে এটিই প্রথম কোনো ফাস্টফুড চেইনের রেস্তোরাঁ হতে যাচ্ছে।ইতালির বিভিন্ন পর্যটনকেন্দ্রে অ্যাপ্রে-স্কি বার পরিচালনাকারী প্রতিষ্ঠান সুপার জির সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে রেস্টুরেন্ট দুটি চালু করছে কেএফসি। এই উদ্যোগের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লিখেছেন, পাহাড়ের প্রাকৃতিক পরিবেশে কেএফসির মতো ফাস্টফুড রেস্টুরেন্টের প্রয়োজন নেই।

কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন, ভাজা মুরগির গন্ধে বন্যপ্রাণী বিরক্ত হতে পারে। তাদের মতে, এ ধরনের রেস্টুরেন্ট চালু হলে পাহাড়ি এলাকার স্বাভাবিক পরিবেশ ও পর্যটনের ধরন বদলে যেতে পারে।কন্টেন্ট ক্রিয়েটর মাত্তেও পেরোনিও এ উদ্যোগের সমালোচনা করেছেন। তার প্রশ্ন, পাহাড়ের মতো প্রাকৃতিক পরিবেশে ফাস্টফুড রেস্টুরেন্ট কতটা মানানসই এবং এটি বন্যপ্রাণীর ওপর কী প্রভাব ফেলতে পারে।

তবে কেএফসি জানিয়েছে, তারা যেসব এলাকায় ব্যবসা পরিচালনা করে, সেখানকার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চায়।

কর্টিনা ডি’অ্যাম্পেজ্জো ও ম্যাডোনা ডি ক্যাম্পিগলিওর স্থানীয় বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।অন্যদিকে ইতালির সংবাদমাধ্যম করিয়েরে দেলা সেরা বলছে, স্কি করতে আসা পর্যটকদের জন্য রেস্টুরেন্ট দুটি দ্রুত ও তুলনামূলক সাশ্রয়ী খাবারের সুযোগ তৈরি করতে পারে। স্কি রিসোর্টের অনেক হোটেলে আগে থেকেই দ্রুত খাবার পরিবেশনের ব্যবস্থা রয়েছে।

খাদ্য ইতিহাসবিদ কলিন ক্যাপলানের মতে, এই বিরোধের পেছনে মূল কারণ স্থানীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়। ইতালির ওই অঞ্চলের খাবারে পাস্তা, ডাম্পলিং, মাংস ও পনিরের মতো ঐতিহ্যবাহী উপাদানের প্রাধান্য রয়েছে। দীর্ঘদিন ধরে জার্মানি ও অস্ট্রিয়ার খাবারের সংস্কৃতির প্রভাবও সেখানকার রান্নায় দেখা যায়।

তার মতে, জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রগুলোতে আসা অনেক পর্যটক বড় শহরের ব্যস্ততা ও বাণিজ্যিক পরিবেশ থেকে দূরে সময় কাটাতে চান। তাই পাহাড়ি এলাকায় আন্তর্জাতিক ফাস্টফুড চেইনের উপস্থিতি তাদের কাছে অস্বস্তিকর মনে হতে পারে।

তবে স্কি রিসোর্টে ফাস্টফুড রেস্টুরেন্ট চালানোর নজির রয়েছে। সুইডেনের স্যালেনে ১৯৯৬ সাল থেকে ম্যাকডোনাল্ডসের একটি শাখা চালু আছে, যেখানে স্কি করতে করতেই খাবার সংগ্রহের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের

ইতালির আল্পসে কেএফসি, ঐতিহ্য নষ্টের আশঙ্কায় স্থানীয়দের আপত্তি

আপডেট সময় : ১০:৫৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬