পর্তুগাল কোচ আরো বলেন, ‘এই পরাজয়ের ক্রিস্টিয়ানো অনুপস্থিতির কোনো সম্পর্ক নেই।
রোনালদোর জন্য ম্যাচের আগে বিশেষ আয়োজন করে পর্তুগাল। ডেনমার্কের বিপক্ষে মাঠে নামার সময় পর্তুগালের খেলোয়াড়দের গায়ে ছিল রোনালদোর ৭ নম্বর জার্সি। তাদের সঙ্গে থাকা শিশুরাও পরেছিল একই জার্সি। ম্যাচের ৭ মিনিটে গ্যালারিতে দাঁড়িয়ে সিআরসেভেনের প্রতি সম্মান জানান সমর্থকেরা। তবে আবেগঘন সেই আয়োজনের পর মাঠের পারফরম্যান্সে হতাশ হতে হয়েছে পর্তুগিজদের।
কোচের সঙ্গে মনোমালিন্য, এরপর অবসর
জর্জ জেসুসের সঙ্গে মনোমালিন্য থেকেই জাতীয় দলের ক্যাম্প ছেড়েছিলেন রোনালদো। দুই ম্যাচে বিশ্রাম দেওয়ার বিষয়ে সমঝোতা হলেও কোচ কথা রাখেননি বলে অভিযোগ করেন তিনি। এমনকি সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন রোনালদো। এ ঘটনায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাকে ৩০ দিনের নিষেধাজ্ঞা দেয় ও ২৫৫ ইউরো (৩৫ হাজার টাকা) জরিমানা করে। গত ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী মহাতারকা।

























