ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোকে কি মিস করছেন? প্রশ্ন শুনে যা বললেন পর্তুগালের কোচ

ফটোকার্ড ডাউনলোড

ক্রিস্টিয়ানো রোনালদো নেই। পর্তুগালের জার্সিতে ২৩ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টেনেছেন তিনি।

কিন্তু কিংবদন্তি এই ফুটবলারের অবসরের পর প্রথম ম্যাচেই যে এমন বিপর্যয়ের মুখে পড়তে হবে পর্তুগালকে, তা হয়তো কেউ ভাবেননি।কাল রাতে ব্রাগায় উয়েফা নেশনস লিগের ম্যাচে ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে পর্তুগাল। নিজেদের মাঠে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে এটিই পর্তুগালের সবচেয়ে বড় হার। এমন হারের পর স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে উঠে এসেছে রোনালদোর প্রসঙ্গ।

তাকে কি মিস করেছে পর্তুগাল? সাংবাদিকের এমন প্রশ্নে কোচ জর্জ জেসুসের উত্তর বেশ চমকপ্রদ।রোনালদোকে মিস করছেন কি না, এমন প্রশ্নের উত্তরে জেসুস বলেন, ‘ক্রিস্টিয়ানোর অভাব কিসের? সে তো আর জাতীয় দলে নেই। কিসের অভাব অনুভব করব? শুধু আমার সঙ্গ দেওয়ার জন্য তার উপস্থিতির অভাব হতে পারে। সে আর খেলছে না, এখানে নেই।

নিজের সিদ্ধান্ত সে নিয়ে ফেলেছে। সে এখন আর এই দলের অংশ নয়।’তবে রোনালদোর প্রতি পর্তুগিজ সমর্থকদের ভালোবাসার বিষয়টি অস্বীকার করেননি জেসুস। তার মতে, জাতীয় দলের হয়ে ২৩ বছর ধরে রোনালদো যা করেছেন, তা সমর্থকদের পক্ষে ভুলে যাওয়া সম্ভব নয়।

পর্তুগাল কোচ আরো বলেন, ‘এই পরাজয়ের ক্রিস্টিয়ানো অনুপস্থিতির কোনো সম্পর্ক নেই।

মানুষ তাকে মিস করে, জাতীয় দলের হয়ে ২৩ বছরে সে যা করেছে, তা কেউ ভুলে যায়নি। এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। আজ (কাল রাতে) ৪-১ গোলে হারের পর কেউই খুশি নয়। আমরাও এমন হারের জন্য প্রস্তুত ছিলাম না।’রোনালদোকে বিদায় জানাতে বিশেষ আয়োজন

রোনালদোর জন্য ম্যাচের আগে বিশেষ আয়োজন করে পর্তুগাল। ডেনমার্কের বিপক্ষে মাঠে নামার সময় পর্তুগালের খেলোয়াড়দের গায়ে ছিল রোনালদোর ৭ নম্বর জার্সি। তাদের সঙ্গে থাকা শিশুরাও পরেছিল একই জার্সি। ম্যাচের ৭ মিনিটে গ্যালারিতে দাঁড়িয়ে সিআরসেভেনের প্রতি সম্মান জানান সমর্থকেরা। তবে আবেগঘন সেই আয়োজনের পর মাঠের পারফরম্যান্সে হতাশ হতে হয়েছে পর্তুগিজদের।

কোচের সঙ্গে মনোমালিন্য, এরপর অবসর

জর্জ জেসুসের সঙ্গে মনোমালিন্য থেকেই জাতীয় দলের ক্যাম্প ছেড়েছিলেন রোনালদো। দুই ম্যাচে বিশ্রাম দেওয়ার বিষয়ে সমঝোতা হলেও কোচ কথা রাখেননি বলে অভিযোগ করেন তিনি। এমনকি সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন রোনালদো। এ ঘটনায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাকে ৩০ দিনের নিষেধাজ্ঞা দেয় ও ২৫৫ ইউরো (৩৫ হাজার টাকা) জরিমানা করে। গত ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী মহাতারকা।

আপডেট সময় : ১২:১৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬