ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ব্যাগ গুছিয়ে বিদায় নিন’—আনচেলত্তিকে ছাঁটাইয়ের দাবি রোমারিওর

ফটোকার্ড ডাউনলোড

জাপানের কাছে হার যেন ব্রাজিলের কাটা ঘায়ে নতুন করে নুনের ছিটা দিয়েছে। মাঠের ব্যর্থতার পাশাপাশি এবার কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়েও উঠেছে প্রশ্ন।

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও তো সরাসরিই বলে দিয়েছেন, আনচেলত্তির বিদায় নেওয়ার সময় হয়েছে। শুধু কোচকে বিদায় বলেই থামেননি, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতিকেও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার।

সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে গতকাল (১৪ নভেম্বর) ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। এই হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আনচেলত্তিকে উদ্দেশ করে ক্ষোভ প্রকাশ করেছেন রোমারিও।

Romario
ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রোমারিও। ছবি: সংগৃহীত

তিনি লিখেছেন, ‘আনচেলত্তি, অনেক হয়েছে। নিজের ব্যাগ গুছিয়ে বিদায় নিন! আপনার সাফল্য নিয়ে কারো প্রশ্ন নেই। আপনি বিশ্বফুটবলের অন্যতম সেরা কোচ।

তবে সেটি ক্লাব ফুটবলে। ব্রাজিল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত আপনি কী করতে পারেন, তা দেখাতে পারেননি। আমরা আর নিতে পারছি না।’এরপর আনচেলত্তিকে ক্লাব ফুটবলে ফিরে যাওয়ার পরামর্শ দিয়ে রোমারিও লিখেছেন, ‘কোচিং চালিয়ে যেতে চাইলে ক্লাব ফুটবলে ফিরে যান, যেখানে আপনি নিজের নাম তৈরি করেছেন। কারণ ব্রাজিল জাতীয় দলকে নিয়ে আর ঝুঁকি নেওয়ার সুযোগ নেই।

সিবিএফ সভাপতি সামির জাউদকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘সামির, আপনি একজন তরুণ ব্রাজিলিয়ান। আমি বিশ্বাস করি, আপনি আমাদের ফুটবলের ভালো চান। কিন্তু এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহস দেখানোর সময়। সভাপতি মশাই, আনচেলত্তিকে বিদায় করুন! জাতীয় দলের জার্সি নিয়ে ছেলেখেলা করা যায় না। আমরা এরই মধ্যে অনেক লজ্জার মুখে পড়েছি। আরেকটি বিশ্বকাপ নষ্ট হওয়ার ঝুঁকি নিতে পারি না। ব্যবস্থা নেওয়ার সময় এখনই।’

আনচেলত্তির অধীনে ২১ ম্যাচ খেলে ব্রাজিলের জয় ১২টি, ড্র ৪টি, হার ৫টি। জাপানের বিপক্ষে ১৬ ম্যাচে ব্রাজিলের হার মাত্র দুটি। সেই দুটিই আনচেলত্তির অধীনে। ২০২৫ সালের অক্টোবরে প্রথমবার জাপানের কাছে ৩-২ গোলে হেরেছিল তারা।

এদিকে ২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় ব্রাজিল। ১৯৯০ সালের পর প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয় রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সব মিলিয়ে আনচেলত্তির অধীনে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে রোমারিওর ক্ষোভ কেন বাড়ছে, তা স্পষ্ট।

আপডেট সময় : ০২:১৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬