২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ফ্যান্টাস্টিক বিস্টস : দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়াল্ড’-এর পর এটিই জনি ডেপের প্রথম বড় স্টুডিও প্রযোজনার সিনেমা। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াই এবং নানা বিতর্কের কারণে দীর্ঘ সময় বড় স্টুডিওর সিনেমা থেকে দূরে ছিলেন এই অভিনেতা। এ সময়ে ‘মিনামাটা’ ও ‘জেন দু বারি’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি ‘মোদি, থ্রি ডেইজ অন দ্য উইং অব ম্যাডনেস’ পরিচালনা করেন তিনি।
অন্যদিকে সনির অ্যাকশন থ্রিলার ‘ঘোস্ট সোলজার’ মুক্তির প্রথম দিন আয় করেছে ১৫ লাখ ডলার। এ ছাড়া আগে মুক্তি পাওয়া ‘দ্য ক্যাট ইন দ্য হ্যাট’ ও ‘গডজিলা মাইনাস জিরো’ সিনেমা দুটিও উত্তর আমেরিকার বক্স অফিসে উল্লেখযোগ্য আয় ধরে রেখেছে।



























