বছরের পর বছর একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা দুজন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরো লেখেন, জীবন নিজের মতো করে এগিয়ে যায়। আমি আশা করি, শক্তি, আত্মমর্যাদা ও মানসিক শান্তি নিয়ে জীবনের এই নতুন অধ্যায়কে গ্রহণ করতে পারব।
সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ। জানা গেছে, ন্যান্সির ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিচ্ছেদের ঘটনা। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন তিনি। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে, নাম রোদেলা। এরপর ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি।



























