ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক বিরোধ পেছনে ফেলে একসঙ্গে নাচলেন হানি ও আতিফ

ফটোকার্ড ডাউনলোড

দুই প্রতিবেশী দেশের বিনোদনজগতের ছায়া যখন রাজনৈতিক বিরোধের দেওয়াল ফেলছে, তখন দুবাইয়ের একটি বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে আনন্দে মাতলেন ভারত ও পাকিস্তানের দুই জনপ্রিয় সংগীতশিল্পী। বিয়ের মঞ্চে ভারতের পাঞ্জাবি র্যাপার হানি সিং ও পাকিস্তানি গায়ক আতিফ আসলামকে একসঙ্গে নাচতে দেখলে অতিথিরা। যখন ভারতে পাকিস্তানি নাটক, সিনেমা ও গান নিষিদ্ধের দাবি নতুন করে জোরালো হওয়ার মধ্যে, তখন তাদের এ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে।

সম্প্রতি দুবাইয়ে বন্ধুর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পাঞ্জাবি র‌্যাপার হানি সিং ও পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। সেই বিয়ের অনুষ্ঠানের সঞ্চালক সাদিক সেলিম সামাজিক মাধ্যমে তাদের নাচের একটি ভিডিও এবং একসঙ্গে তোলা ছবি প্রকাশ করেন। সেই ভিডিওতে পাকিস্তানি গায়ক ও গীতিকার আবরার-উল-হকের গানের তালে দুই শিল্পীকে নাচতে দেখা যায়। বর-কনেকে শুভেচ্ছা জানিয়ে আনন্দে মেতে ওঠেন তারা।

সামাজিক মাধ্যমে পোস্টে সাদিক  সেলিম লিখেছেন— ‘বন্ধুর বিয়েতে আতিফ ও হানি সিং সারা রাত নাচে মেতে ছিলেন! আবরার-উল-হকের গানেও তাদের নাচতে দেখা ছিল দারুণ এক দৃশ্য। হানি যখন প্রবেশ করলেন, তাকে পুরোপুরি একজন আইকনের মতোই লাগছিল। ভালোবাসা ও উষ্ণতায় ভরপুর ছিলেন তিনি, আর তার স্টাইলও ছিল যথাযথ। এরপর এলেন আতিফ আসলাম। বরাবরের মতোই শান্ত, সংযত ও প্রচারবিমুখ। কনসার্টের মহড়া শেষ করেই আসবেন বলে কথা রেখেছেন তিনি।’

সাদিক সেলিম বলেন, ‘আর যখন একটি পাকিস্তানি নেটফ্লিক্স সিরিজের প্রচার বন্ধ করতে অভিযোগ দায়েরের উদ্যোগ চলছে, ঠিক তখনই আমরা এখানে সংগীত, বন্ধুত্ব ও আনন্দ উদ্যাপন করছি। এমনটা শুধু দুবাইয়েই সম্ভব।’

নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাঙ্গ সমেট লো’ সিরিজের ট্রেলার প্রকাশের পর ভারতে সেটি নিষিদ্ধের দাবি উঠেছে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে সিরিজটি নেটফ্লিক্স ইন্ডিয়ায় প্রচার না করার অনুরোধ জানিয়েছেন। ৪ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটিতে অভিনয় করেছেন আহাদ রাজা মীর, হানিয়া আমির ও মাহিরা খানসহ আরও অনেকেই।

এর আগে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’ নাটকের দুটি বিশেষ প্রদর্শনীও অনলাইন সমালোচনার মুখে বেঙ্গালুরুতে বাতিল করা হয়। এমন পরিস্থিতিতে হানি সিং ও আতিফ আসলামের একসঙ্গে নাচের দৃশ্য নতুন করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে।

আপডেট সময় : ০১:৩২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬