ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও হাসপাতালের কেনাকাটায় অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ফটোকার্ড ডাউনলোড

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটায় অনিয়ম, জালিয়াতির মাধ্যমে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। এ ছাড়াও ক্ষমতার অপব্যবহার করে নিজের স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংকের নিলামে অননুমোদিতভাবে অংশ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 

এসব অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল ও সংশ্লিষ্ট ব্যাংকে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকা পোস্টকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপপরিচালক শেখ গোলাম মাওলা।

তিনি জানান, গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। তার সঙ্গে ছিলেন উপসহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও এএসআই (কোর্ট সহকারী) বেলাল হোসেন।

দুদক সূত্রে জানা গেছে, হাসপাতালের বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটায় জালিয়াতির মাধ্যমে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ পায় সংস্থাটি। এ ছাড়াও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজের ও স্ত্রী জেসমিন রহিমের মালিকানাধীন প্রতিষ্ঠান যায়েদী ট্রেডার্সের অনুকূলে যমুনা ব্যাংকের নিলামে অননুমোদিতভাবে অংশ নেওয়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযান চালায় দুদক।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম যমুনা ব্যাংক পিএলসির ঠাকুরগাঁও শাখা পরিদর্শন করে এবং নিলাম-সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র সংগ্রহ ও পর্যালোচনা করে। নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ঠাকুরগাঁও পৌর শহরের আশ্রমপাড়ায় অবস্থিত যায়েদী ট্রেডার্স ওই নিলামে বিজয়ী হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েলের স্ত্রী জেসমিন রহিম। এ ঘটনায় নিলাম প্রক্রিয়ায় তত্ত্বাবধায়কের প্রভাব বিস্তারের সম্ভাবনা এবং স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

দুদক সূত্র জানায়, অভিযানে সংগৃহীত নথিপত্র ও তথ্য-উপাত্ত বিস্তারিতভাবে যাচাই-বাছাই করা হবে। পর্যালোচনা শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। অভিযান শেষে অভিযোগগুলো নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সংস্থাটি। নথিপত্র যাচাইয়ের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েল ঢাকা পোস্টকে বলেন, অভিযোগগুলো সত্য নয়। হাসপাতালের পক্ষ থেকে সব কাগজপত্র দেওয়া হয়েছে। এ বিষয়ে আগে সরকারি পর্যায়ে তদন্ত হয়েছে। অনেকেই অভিযোগ করেছিলেন। তবে তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। দুদক আবারও তদন্ত করছে। তাদের কাছেও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি।

অন্যদিকে দুদকের উপপরিচালক শেখ গোলাম মাওলা বলেন, অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে। এ সময় সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। নথিপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে। পরবর্তী সিদ্ধান্ত কমিশন নেবে।

আপডেট সময় : ০৩:৩৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬