ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন

ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন

ফটোকার্ড ডাউনলোড

ঝিনাইদহ শহরের কলাবাগান বাবর আলী মোড় এলাকায় সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধের জেরে সুমাইয়া আক্তার সোমা (২৬) নামের এক নারীকে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার(১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই হত্যায় অভিযুক্ত সাবেক স্বামী এনামুল হক মেরাজকে আটক করেছে পুলিশ। 

নিহত সোমা পার্শ্ববর্তী কাঞ্চননগর এলাকার সেকেন্দার আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের নভেম্বর মাসে সুমাইয়া আক্তার সোমা এবং এনামুল হক মেরাজের ডিভোর্স হয়। এরপর থেকে সোমা তার বাবার বাড়িতেই থাকতেন। পরে আদালতের নির্দেশে একমাত্র ছেলের খোরপোশের জন্য মাসিক একটা খরচ দেওয়ার নির্দেশ দেন আদালত। পরবর্তীতে এনামুল ঢাকার উচ্চ আদালতে আপিল করলেও সেই রায় বহাল থাকে। এই টাকা দেওয়া নিয়ে মাঝে মধ্যে তাদের কথা কাটাকাটি হতো।

আজ সকালে সোমা তার ৬ বছর বয়সী ছেলেকে স্কুল থেকে আনতে শহরের কলাবাগান সংলগ্ন বাবর আলী মোড় এলাকায় যান। তখন সাবেক স্বামী এনামুল হক মেরাজ তাকে ইট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে স্থানীয়রা সোমাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সোমার ভাই  রাতুল হোসেন বলেন, আমার বোনের সঙ্গে এনামুল হক মিরাজের ৮ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয়ে।  তাদের সংসারে ফারহান নামে ৬ বছরের এক সন্তান হয়েছে। চার বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়। ছাড়াছাড়ির পর আমার বোনের সাবেক স্বামী মিরাজ আমাদের এলাকায় প্রায় সময় আসা যাওয়া করতো। আজ সকালে আমার বোন সোমা তার বাচ্চা স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলো। সে সময় বাড়ির সামনে সোমার মাথায় ইট দিয়ে আঘাত করে মিরাজ। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, পারিবারিক বিরোধে এ  ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলের পাশ থেকেই অভিযুক্ত স্বামী এনামুল হক মেরাজকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন

আপডেট সময় : ০৩:৩৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬