ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে সুস্মিতা সেনের সেরা ১০ সিনেমা

ফটোকার্ড ডাউনলোড

বলিউডে নিজের অভিনয়, ব্যক্তিত্ব ও পর্দায় উপস্থিতির মাধ্যমে আলাদা জায়গা তৈরি করেছেন সুস্মিতা সেন। ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট জয়ের পর ১৯৯৬ সালে ‘দাস্তাক’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার।

এরপর রোমান্স, কমেডি, থ্রিলার ও সামাজিক গল্প—বিভিন্ন ধরনের সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।আজ ১৯ নভেম্বর সুস্মিতা সেনের জন্মদিন। বিশেষ এই দিনে দেখে নেওয়া যাক তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য ১০টি সিনেমা।

১. ম্যায় হুঁ না (২০০৪)

পরিচালক ফারাহ খানের এই সিনেমায় চাঁদনি চোপড়া নামের রসায়নের শিক্ষিকার চরিত্রে অভিনয় করেন সুস্মিতা।

শাহরুখ খানের বিপরীতে তাঁর অভিনয় দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়। অ্যাকশন, রোমান্স, কমেডি ও আবেগের মিশেলে তৈরি সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সুনীল শেঠি, অমৃতা রাও ও জায়েদ খান।

২. বিবি নম্বর ওয়ান (১৯৯৯)

ডেভিড ধাওয়ান পরিচালিত জনপ্রিয় কমেডি সিনেমা ‘বিবি নম্বর ওয়ান’-এ রূপালি চরিত্রে অভিনয় করেন সুস্মিতা। সালমান খান, কারিশমা কাপুর, অনিল কাপুর ও টাবুর সঙ্গে তার অভিনয় সিনেমাটিকে দর্শকের কাছে জনপ্রিয় করে তোলে।

এই সিনেমার জন্য ফিল্মফেয়ার পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতিও পান তিনি।

This may contain: an image of a woman with long hair and eyeshadow in front of a cloudy sky

৩. আঁখে (২০০২)

থ্রিলারধর্মী এই সিনেমায় নেহা শ্রীবাস্তব চরিত্রে দেখা যায় সুস্মিতাকে। ব্যাংক ডাকাতির পরিকল্পনাকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া গল্পে তিন অন্ধ ব্যক্তিকে প্রশিক্ষণ দেন তিনি। সিনেমাটিতে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অর্জুন রামপাল ও পরেশ রাওয়ালও অভিনয় করেছেন।

৪. সময়: হোয়েন টাইম স্ট্রাইকস (২০০৩)

রবি গ্রেওয়ালের পরিচালনায় নির্মিত এই রহস্য-থ্রিলার সিনেমায় এসিপি মালবিকা চৌহান চরিত্রে অভিনয় করেন সুস্মিতা।

শহরে ধারাবাহিক হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দায়িত্ব পড়ে তার ওপর। সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী।

৫. ফিলহাল (২০০২)

মেঘনা গুলজার পরিচালিত এই সিনেমার গল্প বন্ধুত্ব, মাতৃত্ব ও সারোগেসিকে ঘিরে। এখানে সিয়া শেঠ চরিত্রে অভিনয় করেন সুস্মিতা। তার বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন টাবু ও সঞ্জয় সুরি। সংবেদনশীল বিষয়বস্তু ও অভিনয়ের কারণে সিনেমাটি তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কাজগুলোর একটি।

৬. ম্যায়নে পেয়ার কিউ কিয়া? (২০০৫)

ডেভিড ধাওয়ান পরিচালিত রোমান্টিক কমেডি সিনেমাটিতে নায়না চরিত্রে অভিনয় করেন সুস্মিতা। সালমান খানের চরিত্র ডা. সামিরের সঙ্গে তার সম্পর্ককে ঘিরে তৈরি হয় নানা জটিলতা। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, সোহেল খান ও আরশাদ ওয়ারসি।

৭. দস্তক (১৯৯৬)

মহেশ ভাট পরিচালিত এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সুস্মিতা সেনের। মিস ইউনিভার্স হওয়ার পর অভিনয়জগতে তার প্রথম পদক্ষেপ ছিল এটি। সিনেমাটিতে তার চরিত্রকে কেন্দ্র করে এক ব্যক্তির অস্বাভাবিক আসক্তি ও নানা ঘটনার গল্প তুলে ধরা হয়েছে।

৮. সিরফ তুম (১৯৯৯)

আগাথিয়ান পরিচালিত রোমান্টিক সিনেমা ‘সিরফ তুম’-এ নেহা চরিত্রে অভিনয় করেন সুস্মিতা। সঞ্জয় কাপুর ও প্রিয়া গিলও ছিলেন সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে। সিনেমার গান ও প্রেমের গল্প নব্বইয়ের দশকের দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

This may contain: a woman in a yellow dress and black gloves smiles at the camera with her hand on her shoulder

৯. বাস্তুশাস্ত্র (২০০৪)

ভৌতিক গল্পের সিনেমা ‘বাস্তুশাস্ত্র’-এ ঝিলমিল রাও চরিত্রে অভিনয় করেন সুস্মিতা। একটি বাড়িকে ঘিরে অস্বাভাবিক ও রহস্যময় ঘটনা সামনে আসতে থাকে গল্পে। সিনেমাটিতে তার সঙ্গে ছিলেন জেডি চক্রবর্তী ও পীযূষ মিশ্র।

১০. জিন্দেগি রকস (২০০৬)

তনুজা চন্দ্র পরিচালিত এই সিনেমায় ক্রিয়া সেনগুপ্ত চরিত্রে অভিনয় করেন সুস্মিতা। গল্পে একজন চিকিৎসক ও তার জীবনের নানা সম্পর্কের জটিলতা উঠে আসে। সিনেমাটিতে সুস্মিতার সঙ্গে অভিনয় করেছেন শাইনি আহুজা ও জুনিয়র বাখরু।

জন্মদিনে সুস্মিতা সেনের সেরা ১০ সিনেমা

আপডেট সময় : ০৩:৪৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬