ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অপশক্তির জবাব দেবে জনগণ: সুলতান সালাউদ্দিন টুকু

ফটোকার্ড ডাউনলোড
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের রায় নিয়েই আজ আমরা নির্বাচিত হয়েছি। তাই জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সেই অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে তিনি এসব কথা বলেন। টাঙ্গাইল-চারাবাড়ী-তোরাবগঞ্জ সড়কের বিভিন্ন উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

গণতন্ত্র ও ষড়যন্ত্র প্রসঙ্গ

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে সবাইকে জনগণের রায়কে শ্রদ্ধা জানাতে হবে। পাঁচ বছর পরপর জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়। জনগণ চায়, নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন হোক এবং তারা নিজেরাই প্রতিনিধি বাছাই করুক।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে এই সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, জনগণ মনে করে সেই ষড়যন্ত্র মূলত জনগণের বিরুদ্ধেই। ফলে জনগণ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দেবে।

চরাঞ্চলের সড়ক উন্নয়ন

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। এটি পাকাকরণের দাবি ছিল চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। অবশেষে কাজের উদ্বোধন করতে পেরে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি আগামী দিনেও চরাঞ্চলের মানুষের প্রত্যাশা অনুযায়ী এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
এদিন তিনি বাগবাড়ি বাজার থেকে ইশাপাশা পর্যন্ত ২ দশমিক ০৯ কিলোমিটার সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া খেজুরতলা বাজার থেকে তোরাবগঞ্জ বাজার পর্যন্ত ২ দশমিক ২৯ কিলোমিটার নবনির্মিত সড়কের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

প্রকল্প বাস্তবায়ন ও উপস্থিতি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই উন্নয়নকাজ বাস্তবায়ন করছে। গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় কাজগুলো চলছে।
অনুষ্ঠানে এলজিইডির টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সভাপতিত্ব করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলসে তারেক রহমানের জন্মদিন উদযাপন

অপশক্তির জবাব দেবে জনগণ: সুলতান সালাউদ্দিন টুকু

আপডেট সময় : ১২:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬