ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২.৫ শতাংশ

ফটোকার্ড ডাউনলোড

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স প্রবাহ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এ সময়ে প্রবাসীরা দেশে ১৩ দশমিক ৮২২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১২ দশমিক ২৮৪ বিলিয়ন ডলার।

চলতি নভেম্বরের ১ থেকে ২২ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৩৫৭ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ দশমিক ১৩৫ বিলিয়ন ডলার। সে হিসাবে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১০ দশমিক ৪ শতাংশ।

এদিকে, গত ২২ নভেম্বর এক দিনেই দেশে ১১৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

জাল জন্মনিবন্ধনে বাংলাদেশি পাসপোর্টের চেষ্টা, দুই রোহিঙ্গাসহ আটক ৪

২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২.৫ শতাংশ

আপডেট সময় : ১০:২৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬