ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বর ঘিরে নিরাপত্তা জোরদার, পুলিশের চার কর্মকর্তা গ্রেপ্তার-আটক

ফটোকার্ড ডাউনলোড

ডিসেম্বর মাসকে ঘিরে দেশে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য অপতৎপরতা ঠেকাতে সীমান্তসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি পুলিশ বাহিনীর ভেতরে সন্দেহভাজন সদস্যদের কর্মকাণ্ডের ওপরও নজরদারি বাড়িয়েছে পুলিশ সদর দপ্তর। ইতোমধ্যে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তার ও আটকের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) কামারুম মুনিরা সাংবাদিকদের এসব তথ্য জানান।

গ্রেপ্তার ও আটক হওয়া চার কর্মকর্তা হলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান, পুলিশ সুপার আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান।

গণমাধ্যমের প্রশ্নের জবাবে কামারুম মুনিরা বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে। নিষিদ্ধ সংগঠনের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

তিনি আরও বলেন, সম্ভাব্য হুমকি মোকাবিলায় শুধু বাহিরের পরিস্থিতি নয়, পুলিশের অভ্যন্তরে সন্দেহভাজন সদস্যদের কর্মকাণ্ডও পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের চার কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার বিষয়ে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গত ১৪ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অন্যদিকে, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গত ২৪ নভেম্বর গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

এ ছাড়া গত বুধবার (২৫ নভেম্বর) আরও দুই পুলিশ কর্মকর্তাকে আটক করে ডিবি। তারা হলেন ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান।

আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত। তাকে গাজীপুর থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারের রিকুইজিশন ছিল। অপর কর্মকর্তা রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়। পরে তাকে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ডিসেম্বরজুড়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা, থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপডেট সময় : ০৫:৫১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬